ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন
আপনার জীবনবিধান-২ (নামাযের বিধি-বিধান)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৩২৮
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৫
বিস্তারিত
একবার আমার কাছে পরিচিত একজন এসে বললেন, আপনাদের ফতোয়ার কিতাবগুলোতে কুরআন-হাদিসের পর্যাপ্ত রেফারেন্স নেই। শুধু ফিকহের কিতাবের রেফারেন্স দিয়ে থাকেন যা মূলত কুরআন-হাদিস নয়। তিনি আরো বললেন, আমার মনে হয় আপনাদের মাসআলাগুলোর সহীহ কোনো দলীলও নেই। আমি বললাম, ভাই! ফিকহে হানাফির কোনো মাসআলা কুরআন-হাদিসের বাইরে নেই। প্রত্যেকটি মাসআলা শরীয়তের চার দলীলের কোনো না কোনো দলীল দ্বারা সুপ্রমাণিত। এ ঘটনাকে কেন্দ্র করে আমার হৃদয়ে একটি দৃঢ় ইচ্ছা জাগ্রত হল যে, আমার সুযোগ হলে এমন একটি মাসায়েলের কিতাব লিখবো যা হবে কুরআন ও হাদিসের দলীলসমৃদ্ধ। আল্লাহর তাওফিকে ইচ্ছাটির বাস্তবায়নে কাজ আরম্ভ করলাম। শুরু করলাম পবিত্রতা দিয়ে। কেননা, ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত। যার প্রথমটি হলো, আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সা. এর উপর ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলার উপর ঈমান আনার চারটি রুকন:-
১. আল্লাহর উজুদিয়্যাতের উপর ঈমান আনা। অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে, এ মর্মে বিশ্বাস করা।
২. তাঁর উলুহিয়্যাতের উপর ঈমান আনা। অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়, এ মর্মে বিশ্বাস করা।
৩. তাঁর রবুবিয়্যাতের উপর ঈমান আনা। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকুলের প্রতিপালক, এ মর্মে বিশ্বাস করা।
৪. আল্লাহ তাআলার সত্ত্বাগত নাম ও তাঁর গুণাবলির উপর বিশ্বাস করা। কমপক্ষে উপরোক্ত বিষয়গুলোর উপর ঈমান আনার নামই হলো, আল্লাহর উপর ঈমান আনা।
ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো, নামায সহীহ শুদ্ধভাবে আদায় করা। আর নামায সহীহ হওয়ার জন্য শর্ত হলো, কাপড় পাক থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে, শরীর পাক থাকতে হবে এবং অযু-গোসল সহীহ তরীকায় করতে হবে। অন্যথায় নামায অশুদ্ধ থেকে যাবে। এই পাক-পবিত্রতার ক্ষেত্রে একজন মুসলিমের জীবন বিধান কেমন হওয়া উচিত তা এই পুস্তিকাতে প্রমাণসহ উল্লেখ করার প্রয়াস চালিয়েছি। এ হিসাবে বইয়ের নাম দিয়েছি ‘আপনার জীবনবিধান’।
“মুফতি মাহফুজুর রহমান”
বইয়ের তথ্য
| নাম | আপনার জীবনবিধান-২ (নামাযের বিধি-বিধান) |
|---|---|
| ইংরেজি নাম | Apnar Jibonbidhan-2 |
| লেখক | মুফতি মাহফুজুর রহমান |
| প্রকাশনী | কিতাবঘর পাবলিকেশন |
| বিষয় | ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল,আধুনিক মাসয়ালা মাসায়েল |
| পৃষ্ঠা সংখ্যা | ৩২৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 328 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!