সমকালীন উপন্যাস

হৃদয়নদী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳203

৳ 27025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৪৪
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৭

বিস্তারিত

"হৃদয়নদী" বইয়ের ফ্ল্যাপের লেখা:হৃদয়নদী’তে তিনি উপস্থাপন করলেন পারভীন আকতার নামের একজন পঞ্চাশাের্ধ্ব নারীর আন্তর আর বহির্জীবনকে। পারভীনকে ঘিরে আবর্তিত মধ্য ও উচ্চবিত্তের সহৃদয়তা আর হৃদয়হীনতা এই উপন্যাসের মূল উপজীব্য। পারভীন আকতার একটি সরকারি কলেজের অধ্যাপক। স্বামী-পুত্র-কন্যা নিয়ে তার দৃশ্যত সুখের সংসার। কিন্তু তারপরও এক দুর্মর অতৃপ্তি পারভীনকে কুরে কুরে খায়। নিশীথে অক্ষম স্বামী ফরহাদের পাশে শুয়ে অন্যজনকে লালন করে মনে মনে। স্বামীর পাশে প্রেমিক নিখিলেশ স্পষ্ট হয়ে ওঠে। দেহসুখ বঞ্চিত পারভীন নিখিলেশের সঙ্গে জীবনের সুখ-দুঃখকে ভাগ করে নিতে চায়। কন্যা হেমলতা বিয়ে করে এক মাদকাসক্তকে, প্রেমের বিয়ে। হেমলতা নির্যাতিত হয় শ্বশুরবাড়িতে। অন্তঃসত্ত্বা হেমলতার বাপের বাড়িতে ফিরে আসার উপায় থাকে না। গভীর বেদনা পারভীনের ভেতরবাহির ছিড়েখুঁড়ে খেতে থাকে। অনেকের মধ্যে থেকেও পারভীন নিজেকে বড় নিঃসঙ্গ বােধ করে। এই একাকিত্ব পারভীনের জীবনকে বিষিয়ে তােলে। এখন কী করবে পারভীন? জীবন থেকে নিজেকে সরিয়ে নেবে, না জীবনের বিরুদ্ধে যুদ্ধে নামবে? ‘হৃদয়নদী’ পাঠককে রুক্ষ-রূঢ় মধ্যবিত্ত । জীবনের মুখােমুখি দাঁড় করাবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হৃদয়নদী
ইংরেজি নাম hridoynodi
লেখক হরিশংকর জলদাস
প্রকাশনী অবসর প্রকাশনা সংস্থা
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789848797815
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা144
ভাষাbangla
ISBN9789848797815
বান্ডিংhard cover
হরিশংকর জলদাস

লেখক সম্পর্কে

হরিশংকর জলদাস

প্রখ্যাত ঔপন্যাসিক হরিশংকর জলদাস ১৯৫৫ সালের ১২ই অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উত্তর পতেঙ্গা গ্রামের এক জেলে পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা যুধিষ্ঠির জলদাস পেশায় ছিলেন একজন জেলে। ফলে আর্থিক অভাব অনটন আর অর্থনৈতিক টানাপোড়েনই ছিল হরিশংকরের বেড়ে ওঠার সঙ্গী। হরিশংকর জলদাসের শৈশব-কৈশোর কাটে পতেঙ্গার কৈবর্তপাড়ায়। তার বাবার স্বপ্ন ছিল ছেলেকে জেলের জীবনযুদ্ধে না জড়িয়ে শিক্ষিত করবেন যেন ছেলে সম্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 203

৳ 27025% ছাড়