ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
লুকিং ফর দ্য এনিমি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৩৪৪
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৪
বিস্তারিত
বিশ বছর যাবৎ আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর এক নম্বর শত্রু ছিল তালেবান। মজার ব্যাপার হলো, এই প্রধান শত্রু সম্পর্কে তাদের জানাশোনা ছিল একেবারেই অপ্রতুল। উপরন্তু, তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা মুহাম্মদ ওমর মুজাহিদ সম্পর্কে তাদের জানাশোনা ছিল শূন্যের পর্যায়ে! শুধু একটি অস্পষ্ট সাদা-কালো ছবি নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বেটি ড্যাম লোকচক্ষুর আড়ালে থাকা এই অন্তর্মুখী তালেবানপ্রধানকে ভালোভাবে জানার সিদ্ধান্ত নেন।
প্রায় অসম্ভব বলে প্রতীয়মান এই যাত্রায় তিনি তালেবানের ভেতর-বাহির সম্পর্কে বিস্তর তথ্য সংগ্রহ করেন। এর মাধ্যমে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে, তালেবানের বিরুদ্ধে যুদ্ধরত গ্লোবাল ফোর্স মারাত্মক ভুল তথ্যের শিকার। এ ছাড়াও তিনি অধরা মোল্লা ওমর সম্পর্কে চমকপ্রদ বিভিন্ন তথ্য উদ্ধার করতে সক্ষম হন।
প্রায় ১৫ বছরের দীর্ঘ সাধনার ফলাফল লুকিং ফর দ্য এনিমি (Looking for the Enemy) একজন নারী সাংবাদিকের মহাকাব্য, যা পাঠককে আফগানিস্তানের গভীরে নিয়ে যাবে। বইটি সেই তালেবান সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য তুলে এনেছে, যারা সম্প্রতি পুনরায় দেশটির নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | লুকিং ফর দ্য এনিমি |
|---|---|
| ইংরেজি নাম | looking for the enemy |
| লেখক | বেটি ড্যাম, মোঃ আবু বকর সিদ্দিক |
| প্রকাশনী | ফাউন্টেন পাবলিকেশন্স |
| বিষয় | অনুবাদ: রাজনীতি |
| আইএসবিএন | 9789849796008 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৪৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 344 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849796008 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!