ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ

ইতিহাসের শিক্ষা : উইল ও অ্যারিয়েল ডুরান্ট

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳316

৳ 39520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 79 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১১০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২২

বিস্তারিত

উইল ও অ্যারিয়েল ডুরান্ট রচিত এগারো খণ্ডের ‘সভ্যতার কাহিনি’ ধ্রুপদী ইতিহাস-সাহিত্যের মর্যাদা লাভ করেছে। সভ্যতার ইতিহাস-পাঠকের জন্য এই বিপুল-আয়তনের পুস্তকরাজি পাঠ করা আবশ্যিক বিবেচিত হলেও তা হয়ত সম্ভব হয় না সময়াভাবে অথবা সকল কালের ইতিহাস সম্পর্কে সম-আগ্রহের অভাবের কারণে। তার একটি সমাধান দিয়েছেন লেখকদ্বয়। তাঁরা পুস্তকগুলোর সারৎসার তুলে ধরেছেন হাল-পুস্তক ‘ইতিহাসের শিক্ষা’য়। এটি ক্ষুদ্রায়তনিক একটি পুস্তক। এতে ইতিহাসকে কালপর্বে নয়, বিভিন্ন ঐতিহাসিক কার্য-কারণ সূত্রে এবং থিমে ভাগ করে বিন্যস্ত এবং উপস্থাপন করা হয়েছে-উদাগরণত, ‘জীববিজ্ঞান ও ইতিহাস’. ‘অর্থনীতি ও ইতিহাস’, ‘ধর্ম ও ইতিহাস’, ‘যুদ্ধ ও ইতিহাস’ ইত্যাদি, ইত্যাদি।

তেরটি অধ্যায় বা বলা চলে, প্রবন্ধে লেখখকদ্বয় ইতিহাসের পেছনে যে বস্তুগত ও ধারণাগত শক্তি, প্রবণতা, গতিধারা ক্রিয়াশীল ছিল এবং এখনো আছে, তা তুলে ধরার উদ্যোগ নিয়েছেন। ইতিহাসের পেছনে একক কোনো ছন্দ বা প্যাটার্ন বা শক্তি, যেমন অর্থনৈতিক কারণ, বা রাজনৈতিক কারণ, বা কোনো ক্যারিশমেটিক ব্যক্তিত্বের ভ‚মিকা কাজ করেনি, বরং তা যে বিভিন্ন প্রবণতা, বস্তুগত ও মানসিক শক্তির মিথস্ত্রিয়ায় অগ্রসর ও পরিবর্তিত হয়েছিল, তা-ই তুলে ধরেছেন ঐতিহাসিকদ্বয়। এই পুস্তকটি সাধারণ পাঠকের আগ্রহের কারণ ঘটাবে বলে আমাদের বিশ্বাস; সেইসঙ্গে যদি তা উইল ও অ্যারিয়েল ডুরান্টের মূল পুস্তকসমূহ পাঠ করার আগ্রহ জোগায় তবে আমাদের বিশ্ব-ইতিহাসের পাঠ নতুন মাত্রা পাবে বলে আমরা আনন্দলাভ করতে পারি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইতিহাসের শিক্ষা : উইল ও অ্যারিয়েল ডুরান্ট
ইংরেজি নাম itihaser sikkha
লেখক আমিনুল ইসলাম ভুইয়া
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ
আইএসবিএন 9789849630043
পৃষ্ঠা সংখ্যা ১১০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা110
ভাষাbangla
ISBN9789849630043
বান্ডিংhard cover
আমিনুল ইসলাম ভুইয়া

অনুবাদক সম্পর্কে

আমিনুল ইসলাম ভুইয়া

১৯৫৩ সালের ১ লা অক্টোবর নরসিংদি জেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে নীতি বিশ্লেষণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে বাংলাদেশের সচিব পদ থেকে অবসর লাভ করেন (সর্বশেষ দায়িত্ব পালন-বিকল্প নির্বাহী পরিচালক, এশিয় উন্নয়ন ব্যাংক, ম্যানিলা)। তাঁর আগ্রহের বিষয় বিজ্ঞানের দর্শন ও তুলনামূলক মিথলজি। উল্লেখযোগ্য...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 316

৳ 39520% ছাড়