ডায়েরী ও চিঠি সংগ্রহ

জীবনানন্দ পত্রাবলি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳556

৳ 69520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 139 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২৪৮
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২২

বিস্তারিত

আধুনিক বাংলা কবিতার প্রধান পুরুষ কবি জীবনানন্দ দাশ। মুখোমুখি সাক্ষাৎ এবং কথোপকথনের চেয়ে চিঠিতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন নির্জনতাপ্রিয় এই কবি। নিয়মিতই চিঠিপত্র লিখেছেন। পরিতাপের বিষয়, তাঁর অনেক অনেক চিঠি আমাদের হাতে পৌঁছল না, অপুনরুদ্ধারণীয়ভাবে হারিয়ে গেল কালের গর্ভে।

জীবনানন্দ নিয়মিত চিঠি লিখতেন, যত্ন নিয়ে। তাঁর লেখার খাতা খুলে পাওয়া যাচ্ছে অনেক চিঠির খসড়া, অনেক ক্ষেত্রে চিঠি ডাক করার আগে সেটির অনুলিপি করেছেন।

তাঁর চিঠিগুলোতে একজন আত্মবিশ্বাসী, সৌজন্যসুন্দর এবং অকপট ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, যিনি মানবিক সম্পর্কের ব্যাপারে আন্তরিক, যাঁর পরিমিতিবোধ অগাধ, যাঁর বিনয় প্রশস্ত ও অবিচল। একই সঙ্গে আত্মমর্যাদা সচেতন। ব্যক্তিমানসের বিশ্বস্ত ছবি ফুটে উঠেছে চিঠির পঙক্তিতে পঙক্তিতে। যথাযথ ও নির্ভুলভাবে কবিতা মুদ্রণ নিয়ে অবিরাম দুশ্চিন্তা, বেকারত্ব ও সীমাহীন আর্থিক দুরবস্থা, চাকরির জন্য অসহায় প্রচেষ্টা, ব্যক্তিজীবনের নিঃসঙ্গতা, অন্যের কীর্তি ও প্রতিভার প্রতি ঈর্ষাহীন শ্রদ্ধা, গুরুজনদের ব্যাপারে দায়িত্ববোধ ইত্যাদি নানাবিধ জীবনানন্দীয় বৈশিষ্ট্যের অভিজ্ঞান এই চিঠিগুলো।

বেশ কয়েকটি চিঠি তাঁর সাহিত্যবিষয়ক মতাদর্শ ও ধ্যানধারণার অকৃত্রিম স্বাক্ষর বহন করে আছে। সঞ্জয় ভট্টাচার্য বলেছেন, “চিঠিপত্রে অত্যন্ত অন্তরঙ্গ কবি ছিলেন তিনি। তাঁর চিঠি পেলে মনে হতো, সব সময় তিনি কবিতার কথা ভাবেন। এমন তো কেউ ভাবেন না, রবীন্দ্রনাথেরও অন্যান্য ভাবনা আছে। কিন্তু কবিতার দুর্ভাবনা ছাড়া কি এই ব্যক্তিটির ভাবনার মতো আর কিছু নেই?”

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জীবনানন্দ পত্রাবলি
ইংরেজি নাম jibanananda potraboli
লেখক ফয়জুল লতিফ চৌধুরী
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় ডায়েরী ও চিঠি সংগ্রহ
আইএসবিএন 9789849590798
পৃষ্ঠা সংখ্যা ২৪৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা248
ভাষাbangla
ISBN9789849590798
বান্ডিংhard cover
ফয়জুল লতিফ চৌধুরী

সম্পাদনা সম্পর্কে

ফয়জুল লতিফ চৌধুরী

জন্ম: ৩ জুন, ১৯৫৯, বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ ও সাহিত্যিক। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও, তিনি অর্থনীতি, ব্যবস্থাপনা ও অপারেশানস্ও বিজনেস রিসার্চ ইত্যাদি বিষয়ের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৮১ স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন এবং ১৯৯৭...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 556

৳ 69520% ছাড়