শিশুদের জন্য ১০০ হাদিস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৮০
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৩
বিস্তারিত
১. ভূমিকা সমস্ত প্রশংসা মহিমান্বিত আল্লাহ তায়ালার জন্য। আমি সেই সত্ত্বার প্রশংসা করছি, যার প্রশংসা করে শেষ করা যাবে না। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি কোমল, দয়ালু ও পরম করুণাময়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল। তিনি আমাদেরকে সরল-সঠিক পথ নির্দেশ করেছেন। নির্ভুল ও সুষম দ্বীনের দিকে আহবান জানিয়েছেন। সুন্নতে নববি তথা হাদিস এক জীবন্ত আদর্শের নাম। যার আবেদন কিয়ামত পর্যন্ত থাকবে।
এই আদর্শের মধ্যে শিশুর প্রতি ভালোবাসা, আদব- আখলাকের অনুশীলন, আখিরাতমূখী জীবন গঠনসহ নানাবিধ আলোচনা স্থান পেয়েছে। সুন্নতে নববি তথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব হাদিস সম্ভার থেকে শিশুদের জন্য ১০০ হাদিস শিরোনাম নির্বাচন করে এ গ্রন্থখানি রচনা করেছি। আশা করি এর মাধ্যমে কোমলমতি শিশুরা দ্বীনের পথ চিনে নিতে পারবে। উন্নত সমৃদ্ধ সমাজ উপহার দিবে এবং নিজেদের উন্নত ক্যারিয়ার গঠন করে আখিরাতমুখী হবে। আমি আশা করি যে, এ গ্রন্থটি কোমলমতি শিশু ও মনোযোগী পাঠকদের জন্য কল্যাণের পথ নির্দেশক হবে।
তাদেরকে পাপাচার ও ধ্বংসকারী কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। বইটিতে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে, তা অবহিত করলে পরবর্তী সংস্করণে সংশোধন করে নিবো ইনশাআল্লাহ। হে রব! আমার এ ক্ষুদ্র খিদমতটুকু কবুল করুন। আমিন! -মহিউদ্দিন বিন জুবায়েদ
বইয়ের তথ্য
| নাম | শিশুদের জন্য ১০০ হাদিস |
|---|---|
| ইংরেজি নাম | shishuder joyno 100 hadis |
| লেখক | মহিউদ্দিন বিন জুবায়েদ |
| প্রকাশনী | আদিত্য অনীক প্রকাশনী |
| বিষয় | শিশু কিশোরদের ইসলামী বই |
| আইএসবিএন | 9789849685753 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849685753 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!