মানসিক স্বাস্থ্য

মনের ওজন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳188

৳ 25025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 62 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৩৪
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৮

বিস্তারিত

"মনের ওজন" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ

আমাদের মন খারাপ হলে, একটা মন খারাপের সাথে আরেকটা মন খারাপ এসে মিলতে শুরু করে, মিলন মেলা শুরু হয় তাদের। বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে বিপুল উদ্দীপনায়। যেন অনেকদিন দেখা হয় না, এমন করে একটা দুঃখ আরেকটা দুঃখকে জড়িয়ে ধরে। গলা ধরে বুক উজার করে কাঁদতে থাকে। এরপর আরও অনেক পুরনাে দুঃখদের টেনে টেনে এনে নানা রঙের কষ্টদের জায়গা করে দেয়। ভবিষ্যতে আরও কত রকমের কষ্ট হতে পারে- তাদেরও আমন্ত্রণ জানায়। কষ্টে নিমজ্জিত জীবন তখন মুষড়ে পড়তে থাকে, ভেঙে চুরমার হতে থাকে ভেতরে সবকিছু, খুব অসহায় মুহূর্তগুলাে তখন বিষন্নতার অন্ধকারে ডুবতে থাকে।

এই সময় কাছের মানুষদের সবচেয়ে বেশি প্রয়ােজন কিন্তু আমরা তখন কাছের মানুষদের থেকেই দূরে সরে যেতে থাকি। নিজের কষ্টের কথা ভাগ করে নিতে নিতে নিজেরাই ক্লান্ত হয়ে পড়ি একসময়। আগে হয়তাে দেখা হওয়ার সাথে সবটা বলবার জন্যে অধির হয়ে অপেক্ষা করতাম, এরপর কমতে থাকে সেই আকুলতা, অর্ধেক বলে বাকি অর্ধেক গােপন করতে শুরু করি ধীরে ধীরে। এরপর বলি এই তাে আছি' কিংবা একটু বাঁকা হাসি হেসে বলি ‘বেঁচে আছি' ইত্যাদি। সবচেয়ে যেটা ক্ষতিকারক তা হলাে আড়াল করে ফেলি নিজেকে পুরােপুরি। কারাে সামনে যেন যেতে না হয়, কোনাে প্রশ্নের উত্তর যেন দিতে না হয় সেই পথ খুঁজতে থাকি। এমন করেই ধীরে ধীরে অন্ধকারের অতলে তলিয়ে যেতে থাকে তখন মানুষ...

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মনের ওজন
ইংরেজি নাম moner ojon
লেখক শিল্পী রহমান
প্রকাশনী ভাষাচিত্র
বিষয় মানসিক স্বাস্থ্য
আইএসবিএন 9789849280484
পৃষ্ঠা সংখ্যা ১৩৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৮
পৃষ্ঠা সংখ্যা134
ভাষাbangla
ISBN9789849280484
বান্ডিংhard cover
শিল্পী রহমান

লেখক সম্পর্কে

শিল্পী রহমান

ঢাকায় জন্ম শিল্পী রহমানের পিতা শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এবং জীবনযোদ্ধা রওশন আজিজের কনিষ্ঠা কন্যা। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে থাকেন। তিনি ঢাকা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা করে সবশেষে ব্রিসবেনের QUT থেকে কাউন্সেলিং-এ মাস্টার্স করে এখন এই পেশাতেই মনোনিবেশ করেছেন। তিনি মানসিক স্বাস্থোয় ওপরে বেশ কিছু বই লিখেছেন, 'মনের ওজন', 'মানসিক অ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 188

৳ 25025% ছাড়