ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

ঐতিহাসিক ব্যক্তিত্ব

বখতিয়ার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳428

৳ 57025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 142 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২৪০
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
২০২৪

বিস্তারিত

এই পৃথিবীতে অনেক মানুষই এসেছে ইতিহাসের পাতায় নাম লেখাতে। আর কিছু মানুষ এসেছে ইতিহাসকে বদলে দিতে। সেই কিছু মানুষের একজন বখতিয়ার খলজি। অথচ তার সম্পর্কে কতটুকুই বা লেখা আছে ইতিহাসের পাতায়? যা লেখা আছে, তাও বখতিয়ারের মৃত্যুর অর্ধ শতাব্দী পরে তারই এক সহযোদ্ধার কাছে থেকে শুনে। বৃদ্ধ সেই সহযোদ্ধার বর্ণিত ইতিহাস লিখে রেখে গেছেন পারস্য দেশীয় ইতিহাসবিদ, মিনহাজ-ই-সিরাজ, তাঁর ত্ববাকত-ই-নাসিরী গ্রন্থে।

স্বাভাবিক ভাবেই স্মৃতি এবং শ্রুতি নির্ভর ইতিহাসে থাকে অসামঞ্জস্য, থাকে ভুল। থাকে অনিচ্ছাকৃত বর্জন কিংবা পক্ষপাতদুষ্ট অতিরঞ্জন। থাকে লেখকের ব্যক্তিগত মতামত ও ধর্মীয় মতবাদের প্রতিফলন। আর সেই কারণেই ইতিহাসবিদ ও গবেষকদের কাছে বখতিয়ার হয়ে উঠেছে এক অন্যতম বিতর্কিত চরিত্রের নাম। পক্ষে ও বিপক্ষে হয়েছে প্রচুর বিতর্ক। হয়েছে অনেক চুলচেরা বিশ্লেষণ। আমি ইতিহাসবিদ কিংবা গবেষক নই। সেই সব বিতর্ক ও বিশ্লেষণের প্রতি কোনো আগ্রহ নেই আমার।

আমি খোঁজার চেষ্টা করেছি সেই উচ্চাভিলাষী বখতিয়ারকে, যে প্রায় নিঃস্ব অবস্থায় আফগানিস্তান থেকে এসে তৎকালীন মগধ ও গৌড়ের অধিপতি হয়েছিল। আমি দেখার চেষ্টা করেছি সেই অদম্য অশ্বারোহীকে, যে বাংলা ও বিহারে ধূমকেতুর মতো উদয় হয়েছিল, আবার উল্কার মতোই হারিয়ে গিয়েছিল। আমি বোঝার চেষ্টা করেছি একজন মানুষ বখতিয়ারকে, যার জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম ভালোবাসার কথা কেউ বলেনি।

ব্যক্তি বখতিয়ারের বর্ণাঢ্য সেই জীবনকে ধরতে গিয়ে, আমাকে বুঝতে হয়েছে তৎকালীন ভারতবর্ষের ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। পড়তে হয়েছে প্রথিতযশা সব লেখকদের প্রচুর বইপুস্তক। কৃতজ্ঞতার নিদর্শন সরূপ একটা নির্ঘণ্ট পরিশিষ্টে যুক্ত করা হয়েছে।

সব শেষে বলি, আমি কোনো ইতিহাস লিখিনি। ঐতিহাসিক চরিত্র নিয়ে উপন্যাস লিখেছি। তবে চেষ্টা করেছি, ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করার। চেষ্টা করেছি, বর্ণিত সকল ঐতিহাসিক চরিত্রের প্রতি নির্মোহ ও নিরপেক্ষ থাকার। কতটুকু সার্থক হয়েছি, সে বিচারের ভার রইল বিদগ্ধ পাঠকের উপর।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বখতিয়ার
ইংরেজি নাম bokhtiyar
লেখক আফতাব হোসেন
প্রকাশনী ঐতিহ্য
বিষয় ঐতিহাসিক ব্যক্তিত্ব
আইএসবিএন 9789847762418
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা240
ভাষাbangla
ISBN9789847762418
বান্ডিংpaperback
আফ

লেখক সম্পর্কে

আফতাব হোসেন

ঐতিহাসিক ব্যক্তিত্ব বিষয়ক লেখক · প্রকাশক: ঐতিহ্য

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 428

৳ 57025% ছাড়