ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

মাল্টিলেভেল মার্কেটিং

লিংকডইন মার্কেটিং

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳366

৳ 43015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 64 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২০৬
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৩

বিস্তারিত

তীব্র প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে লিংকডইন পেশাজীবী এবং ব্যবসায়ীদের জন্য এক শক্তিশালী হাতিয়ার। শুরুটা শুধু চাকুরিজীবীদের ক্যারিয়ারের উৎকর্ষ সাধনের জন্য হলেও অনেক বছর ধরেই তা ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্যও দারুন কার্যকর একটি প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিত্য নতুন ফিচার যুক্ত করে আর ভিডিয়ো কোর্সের মাধ্যমে ট্রেনিং দিয়ে লিংকডইন ক্রমাগত উন্নত করার চেষ্টা করে যাচ্ছে তার বৈশ্বিক ইউজারদের। সম্প্রতি লিংকডইন কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার্ধে বিশেষ ফিচার যুক্ত করেছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এখন আর শুধু ফেসবুক, ইউটিউব বা ইন্সটাগ্রামই নয়, লিংকডইনের মতো প্রফেশনাল প্লাটফর্ম থেকেও হওয়া যাবে। লিংকডইন সুযোগ দিয়েছে বিনামূল্যে নিজস্ব নিউজলেটার চালু করারও!

এই বইতে আমরা শিখবো লিংকডইনের বুদ্ধিদীপ্ত এলগারিদমের সাহায্যে কীভাবে একে সব ধরনের পেশাজীবী ও ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে প্ল্যাটফর্মটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন। একজন শিক্ষার্থী, স্বল্প অভিজ্ঞতাসম্পন্ন চাকরিজীবী, মার্কেটিং কিংবা সেলস—এর বড়ো কর্মকর্তা, কিংবা ছোটো বা মাঝারি ব্যবসার মালিকসহ সকল খাতের মানুষদেরই বইটি শেখাবে কী করে লিংকডইনের আধুনিক ফিচারগুলো ব্যবহার করে আরো দক্ষ হয়ে বাকিদের চাইতে এগিয়ে থাকা যায়।

তরুণ সমাজ উপলব্ধি করুক লিংকডইনের সত্যিকার ক্ষমতা ও শক্তিমত্তা।

এই দেশে লিংকডইন হোক ফেসবুকের সমান জনপ্রিয়। আর সে প্রয়াসেই ‘লিংকডইন মার্কেটিং’ বইটির আত্মপ্রকাশ। বইয়ের প্রতিটি পাঠক লিংকডইনের যথাযথ ব্যবহার শিখে নিজের ক্যরিয়ার ও ব্যবসায় উন্নতি করতে পারলেই এর প্রকাশ স্বার্থক হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম লিংকডইন মার্কেটিং
ইংরেজি নাম linkdin marketing
লেখক প্রলয় হাসান
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় মাল্টিলেভেল মার্কেটিং
আইএসবিএন 9789849716549
পৃষ্ঠা সংখ্যা ২০৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা206
ভাষাbangla
ISBN9789849716549
বান্ডিংhard cover
প্রলয় হাসান

লেখক সম্পর্কে

প্রলয় হাসান

জন্ম, বেড়ে ওঠা ও স্থায়ী বসবাস ঢাকাতে। ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পাঠ চুকিয়ে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান উচ্চতর শিক্ষালাভের উদ্দেশ্যে। সেখান থেকে পড়াশোনা শেষ করে দেশের মাটিতে ফিরে এসে মার্কেটিংয়ে এমবিএ করেছেন। ভোক্তা সন্তুষ্টির উপর তাঁর একটি একাডেমিক গবেষণাপত্র রয়েছে। ভবিষ্যতে চার্টাড মার্কেটার হওয়ার ইচ্ছে রয়েছে। মার্কেটিং কর্মকর্তা ছিলেন দেশীয় টেকনোল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 366

৳ 43015% ছাড়