ঠিকানা বত্রিশ নম্বর ও অন্যান্য গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৮০
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২১
বিস্তারিত
ঊনিশ’শ একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধকালে জনজীবনে নেমে এসেছিল অভাবিত দূর্ভোগ। সম্পদ, সম্মান খুইয়ে পরিবার-পরিজন হারিয়ে চরম অসহায়তা আর অনিশ্চয়তার মধ্যে কেটেছে বহু মানুষের জীবন। রাইফেল দেখেনি যে মানুষ তাকেই রাইফেলের বাটের বাড়ি খেতে হয়েছে। বুকে পেটে গুলি ঢুকেছে। মুক্তিযোদ্ধাদের উপর অমানুষিক নির্যাতন করা ছিল পাকবাহিনির কাছে খেলার মতো। বাঙালিকে মেরে কেটে শেষ করে দিতে চেয়েছিল তারা।
নিজের বাড়িতে নারী থাকেনি নিরাপদ। এমনকি বর্ষীয়ান নারীও রেহাই পায়নি পাকসেনার লাঞ্ছনার হাত থেকে। নারীদের গর্ভবতী করেছিল তাদের উত্তরাধিকার তৈরি করতে। তাদের হিংস্রতার কাছে হায়েনাও হার মানে। মুক্তিযুদ্ধ আমাদের গৌরব। মুক্তিযুদ্ধ আমাদের সংগ্রামের উজ্জ্বল ইতিহাস। কিন্তু অনেক রক্ত অশ্রু আর বেদনার দীর্ঘশ্বাস মিশে আছে সেই ইতিহাসে। এসবেরই টুকরো টুকরো কথাচিত্রের সমাহার ‘ঠিকানা বত্রিশ নম্বর ও অন্যান্য গল্প’। গ্রন্থে স্থান পেয়েছে ৮টি গল্প। আলাদা আলাদা আঙ্গিকে গল্পগুলি লেখা হয়েছে। অধিকাংশই দুঃখের চাদরে মোড়া। যার মধ্যে দিয়ে এসেছে আমাদের স্বাধীনতা।
বইয়ের তথ্য
| নাম | ঠিকানা বত্রিশ নম্বর ও অন্যান্য গল্প |
|---|---|
| ইংরেজি নাম | thikana batrish number o onyanyo galpo |
| লেখক | মিলা মাহফুজা |
| প্রকাশনী | ঝুমঝুমি প্রকাশন |
| বিষয় | মুক্তিযুদ্ধের গল্প |
| আইএসবিএন | 9789849229780 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২১ |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849229780 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
