কোরআন বোঝার প্রয়াস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ১২৮
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৪
বিস্তারিত
আল-কোরআন মানবজাতির এক অনন্য সম্পদ; পৃথিবীর একটি মহাগ্রন্থ। এতে মানবজাতি পান পরম সত্যের সন্ধান। তাই কোরআন বোঝার চেষ্টা করছি। করোনাকালীন নিজে বোঝার জন্য লেখা শুরু করেছিলাম। এটি কোনো তফসির নয়। সুরাগুলোর মূল বক্তব্য সহজ–সরল ভাষায় তুলে ধরার প্রয়াস। নির্বাচিত ৫০টি সুরার সারকথা: কোরআন বোঝার প্রয়াস বইটি পড়ে সুরাগুলো সম্পর্কে জানতে পারবেন। আল–কোরআনের প্রতিটি আয়াতে অনেক গভীর তথ্য ও রহস্য লুকায়িত আছে। কিছু তথ্য জাহেরি (প্রকাশিত), কিছু তথ্য বাতেনি (গুপ্ত)। এই বইটিতে আরও জানতে পারবেন, অনেক অজানা বিষয়—সর্বোপরি মহান আল্লাহ্র অনুগ্রহ ও কল্যাণকর শিক্ষা।
আমরা অনেকেই অনেক তফসির পড়ি, অর্থ পড়ি। চিন্তা ভাবনা না করে ধারাবাহিকভাবে টানা পড়লে সুরার আয়াতের মধ্যে সম্পর্ক ও মিল খুঁজে পাওয়া কঠিন হয়। উস্তাদ নোমান আলী খানসহ অন্যান্যদের বক্তৃতার সঙ্গে নিজের কিছু কথা যোগ করেছি। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, বিচারপতি ও লেখক মুহাম্মদ হাবিবুর রহমানের কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ বইটি থেকে অনুবাদ নেওয়া হয়েছে। তাঁর প্রতি কৃতজ্ঞ। পড়ে ইনশাআল্লাহ উপকৃত হবেন।
আহমেদ ফেরদৌস ফয়সাল
বইয়ের তথ্য
| নাম | কোরআন বোঝার প্রয়াস |
|---|---|
| ইংরেজি নাম | Quran bojhar prayas |
| লেখক | ফেরদৌস ফয়সাল |
| প্রকাশনী | স্বপ্ন ৭১ প্রকাশন |
| বিষয় | গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ |
| আইএসবিএন | 9789849824299 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849824299 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
