ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

শিশু কিশোরদের ইসলামী বই

মুসলিম বিজ্ঞানীদের সেরা আবিষ্কারের গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳560

৳ 80030% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 240 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১২০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৪

বিস্তারিত

মুসলিম বিজ্ঞানীদের সেরা আবিষ্কারের গল্প ও ছোটদের অ্যাকটিভিটি বুক

আমরা প্রায়ই মুসলিম ইতিহাসের সোনালি যুগের কথা বলি। গর্ব করি আমাদের অতীত নিয়ে। সেই সময়ের জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার ইতিহাস বলতে গেলে আমরা উজ্জীবিত হয়ে উঠি। কিন্তু আমরা কি কখনো নিজেদের কাছে প্রশ্ন করেছি—সেই সোনালি যুগ কি এই যুগেও ফিরিয়ে আনা সম্ভব? জ্ঞান-বিজ্ঞানে অর্জন করা সম্ভব সেই যুগান্তকারী উৎকর্ষ? মুসলিম বিশ্বে প্রতিষ্ঠা করা সম্ভব অনুসরণীয় মুসলিম সভ্যতা?

বিশেষত আমাদের সন্তানদের আমরা কেবল অতীত দিনের মধুর মধুর গল্প শোনাই। কিন্তু তাদের কি কখনো অতীতের সোনালি মানুষদের মতো হওয়ার শিক্ষা দেই? আমরা তাদের হতে বলি ইউরোপ-আমেরিকা তথা পাশ্চাত্যের জ্ঞানী আর বিজ্ঞানীদের মতো। পাশ্চাত্যের শিক্ষা-সংস্কৃতি আমরা অনুসরণ করি অন্ধের মতো। কিন্তু আমরা ভুলেই গিয়েছি যে আমাদেরও রয়েছে অনুসরণ ও অনুকরণ করার মতো শত শত মুসলিম স্কলার ও বিজ্ঞানী। হাজার বছর ধরে যাদের অবদানের কাছে ঋণী এই পৃথিবী।

শিশুদের জন্য লেখা ‘মুসলিম বিজ্ঞানীদের সেরা আবিষ্কারের গল্প’ সিরিজে তুলে ধরা হয়েছে ইতিহাসের সেই সব মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারের গল্প, হাজার বছর ধরে যারা তাদের শত শত যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে বদলে দিয়েছিল পৃথিবীর গতিপথ। বিজ্ঞানে তাদের অনন্য অবদান আজও অবিস্মরণীয় হয়ে আছে পৃথিবীর ইতিহাসে।

এই সিরিজে মোট ৫ টি বই। প্রথম বইটিতে রয়েছে ঘরবাড়িতে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারের ১০ টি গল্প। গল্পের বিষয়গুলো হলো—১. ক্যামেরা। ২. ঘড়ি। ৩. কফি। ৪. দাবা খেলা। ৫. রোবোটিকস মেশিন। ৬. কাগজ। ৭. অজুর মেশিন। ৮. কার্পেট-গালিচা। ৯. ফ্যাশন। ১০. টাকা-পয়সা।

দ্বিতীয় বইটিতে রয়েছে জ্ঞান-বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারের ১০ টি গল্প। গল্পের বিষয়গুলো হলো— ১. অঙ্ক কেন শিখতে হবে?। ২. বীজগণিত। ৩. ত্রিকোণমিতি ও জ্যামিতি। ৪. রসায়ন। ৫. পাঠাগার ও বইয়ের দোকান। ৬. গবেষণা ও অনুবাদ। ৭. কলম। ৮. লিপিকলা। ৯. হাউজ অব উইজডম-জ্ঞানের ঘর। ১০. বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়।

তৃতীয় বইটিতে রয়েছে শহর নির্মাণে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারের ১০ টি গল্প। গল্পের বিষয়গুলো হলো— ১. নগর পরিকল্পনা। ২. গম্বুজ ও মিনার। ৩. হাম্মাম-গোসলখানা। ৪. ঝরনা। ৫. কৃষিযন্ত্র ও ক্যালেন্ডার। ৬. কাচঘর-দ্য গ্লাস হাউজ। ৭. ব্যাংক ও চেক। ৮. বাগান। ৯. পানির পাম্প। ১০. দুর্গ ও নগর সুরক্ষা দেয়াল।

চতুর্থ বইটিতে রয়েছে চিকিৎসা বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারের ১০ টি গল্প। গল্পের বিষয়গুলো হলো—১. হাসনপাতাল ও মেডিকেল কলেজ। ২. চিকিৎসাবিদ্যা ও বই। ৩. টিকা-ভ্যাকসিন। ৪. সার্জারি-অপারেশন। ৫. মেডিকেল যন্ত্রপাতি। ৬. চক্ষু চিকিৎসা। ৭. ভেষজ চিকিৎসা। ৮. হাড় ভাঙ্গার চিকিৎসা। ৯. রক্ত সঞ্চলন। ১০. ফার্মেসি-ওষুধের দোকান।

পঞ্চম বইটিতে রয়েছে মহাকাশ বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারের ১০ টি গল্প। গল্পের বিষয়গুলো হলো—১. মহাকাশ। ২. মানমন্দির। ৩. অ্যাস্ট্রোল্যাব। ৪. উড্ডয়ন। ৫. মানচিত্র। ৬. নৌবিদ্যা। ৭. যুদ্ধের অস্ত্র। ৮. পৃথিবী জ্ঞান। ৯. ভূগোল। ১০. নক্ষত্রপুঞ্জ।

৫টি বইয়ের এ সিরিজে মোট ৫০টি শিরোনামের আবিষ্কারে মুসলিম বিজ্ঞানীদের অবদানের ইতিহাসকে গল্পাকারে সংকলিত করা হয়েছে। শিশুদের জন্য লেখা ‘মুসলিম বিজ্ঞানীদের সেরা আবিষ্কারের গল্প’সিরিজটি আমাদের পরবর্তী প্রজন্মের হৃদয়ে সোনালি সময় ফিরিয়ে আনতে এক পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুসলিম বিজ্ঞানীদের সেরা আবিষ্কারের গল্প
ইংরেজি নাম Muslim Bigganider Sera Abiskar Golpo
লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর
প্রকাশনী সুলতানস
বিষয় শিশু কিশোরদের ইসলামী বই
আইএসবিএন 9789843554369
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা120
ভাষাbangla
ISBN9789843554369
বান্ডিংhard cover
সালাহউদ্দীন জাহাঙ্গীর

লেখক সম্পর্কে

সালাহউদ্দীন জাহাঙ্গীর

লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর এর বাবা মোঃ শওকত হোসেন পেশায় ছিলেন সেনাবাহিনীর সদস্য। শৈশবে তাই সেনানিবাসের লেফট রাইট আর স্যালুট এর শব্দ, কিংবা বিকেলবেলা বাজানো বিউগল এর করুণ সুর শুনতে শুনতেই মনের মাঝে সৈনিক হবার সুপ্ত বাসনা জেগেছিল তাঁর। এদিকে, মা জাহানারা বেগমের ইচ্ছে ছেলেকে হাফেজ বানানোর, যার জন্য রাইফেল-উর্দির স্বপ্নকে ছুটি দিয়ে তাঁকে ভর্তি হতে হয়েছিল হেফজখানায়। ঢাকা জেলার পশ্চিমে ধামরাই থানায় যে হ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 560

৳ 80030% ছাড়