ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

কারবালা উপাখ্যান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳374

৳ 44015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 66 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৯২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৪

বিস্তারিত

মহানবী হযরত মুহাম্মদ (সা.) পরলোকগমনের পর তাঁর রেখে যাওয়া পবিত্র কোরআন, আহলে বাইয়াত এবং খেলাফতপ্রাপ্ত চার খলিফা নানাভাবে অসম্মানিত ও অপমানিত হন। একে একে চার খলিফাকেই নির্মমভাবে হত্যা করা হয়। অতঃপর ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা ঘটে কারবালায়। মুহাম্মদ (সা.)-এর প্রিয় দুই নাতি ইমাম হাসান ও ইমাম হোসেন শহীদ হন। এ জন্য আজও মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। মানুষ চোখের পানি ফেলেন।

কারবালার ঘটনা নিয়ে গবেষণা করতে গিয়ে আমি নিজেও আবেগাপ্লুত হয়েছি; চোখের পানি ফেলেছি। কী দুর্ভাগ্য মুসলিম জাতির! তাদের পথপ্রদর্শক মহানবীকে (সা.) কবরে শায়িত করার আগেই একদল সাহাবী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন। ক্ষমতায় কে বসবেন, আগে কাকে খলিফার দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে সৃষ্টি হলো পক্ষ-বিপক্ষ। মহানবীর আহলে বাইয়াতের মতামত শুরুতেই উপেক্ষিত হলো। ক্ষমতা আর লোভের কাছে পরাস্ত হলো মহানবীর (সা.) আদর্শ। তৈরি হলো ইসলামের দুটি ধারা।

মহানবীর (সা.) চার খলিফা পর্যায়ক্রমে খলিফার দায়িত্ব পেলেও দ্বন্দ্ব-সংঘাত এড়ানো যায়নি। একে একে চার খলিফাকেই প্রাণ দিতে হয়। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) শহীদ হওয়ার পর মহানবীর (সা.) প্রিয় নাতি ইমাম হাসান খলিফার দায়িত্ব লাভ করেন। কিন্তু ইতিহাসের কী নির্মম পরিহাস! মুয়াবিয়া তাকে সহ্যই করতে পারেননি। মাত্র ছয় মাসের মাথায় তাকে ক্ষমতাচ্যুত করে মুয়াবিয়া নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। ইতিহাসের ধারা যায় পাল্টে!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কারবালা উপাখ্যান
ইংরেজি নাম karbala upakhyan
লেখক মোস্তফা কামাল
প্রকাশনী সময় প্রকাশন
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা192
ভাষাbangla
বান্ডিংhard cover
মোস্তফা কামাল

লেখক সম্পর্কে

মোস্তফা কামাল

জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাহিত্যিক-সাংবাদিক আড়াই দশকের বেশি সময় ধরে নিয়মিত লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া ‘মেঘনা'। প্রথম উপন্যাস ‘পাপের উত্তরাধিকার’। প্রথম গল্প “বীরাঙ্গনার লড়াই' । প্রথম কিশোর উপন্যাস “ভিনদেশি গোয়েন্দা', প্রথম সায়েন্স...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 374

৳ 44015% ছাড়