ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫০টি পাতা পড়ে দেখুন

দাওয়াত ও তাবলীগ

তাম্বীহুল গাফিলীন (১-২খণ্ড)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳800

৳ 1,60050% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 800 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১১২০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৩

বিস্তারিত

যুগের পর যুগ মানুষের হৃদয়ের পরিশুদ্ধি ও আত্মার খোরাক হিসেবে ব্যাপকভাবে সমাদৃত হয়ে আসছে কালজয়ী এই কিতাবটি । এর পূর্ণ নাম: “তাম্বীহুল গাফিলীন বি আহাদীসি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালীন”। নাম থেকে স্পষ্টই বোঝা যায়, এটি হাদীসভিত্তিক একটি নসীহতের কিতাব। ইমাম সমরকন্দী রহ. এই কিতাবের প্রতিটি অধ্যায়ে এত বিশাল পরিমাণ হাদীস ও আছার সংকলন করেছেন, যা প্রতিটি পাঠকের কাছে হাদীসশাস্ত্রে তাঁর সমুদ্রধসম জ্ঞানের পরিচয় করিয়ে দেয়। এর অসাধারণ ইলমী ও জ্ঞানগত মর্যাদার আরো একটি কারণ, এটি কোরআনুল কারীমের বিষয়ভিত্তিক আয়াতের তাফসীরে পরিপূর্ণ। ফিকহ, হাদীস ও তাফসীরের সব্যসাচী পণ্ডিত ইমাম আবুল লাইস (রহ.)-এর অতুলনীয় প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত এই কিতাবটি ।

এই কিতাবে তিনি আলোচনা করেছেন-আমলের এখলাস, মৃত্যু ও মৃত্যু যন্ত্রণা, কবর ও কবরজগতের ভয়াবহ অবস্থামূহ, জান্নাত ও এর নেয়ামতসমূহ, জাহান্নাম ও এর শান্তিসমূহ ইত্যাদি বিষয়ে।

একইভাবে তিনি মানুষকে তাম্বীহ (সতর্ক) করেছেন পবিত্রতা, ভালোভাবে ওযু করা, নামাযের মধ্যে খুশু-খুযু অর্জন, রোযায় এখলাস বজায় রাখা, যাকাত প্রদানে সচেতনতা, ফরজ হজ্জ আদায়ে সচেষ্ট হওয়া, জিহাদ ফী সাবিলিল্লাহ-এ অংশগ্রহণ করা ইত্যাদি আমলের ব্যাপারে। বহু হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে দিয়েছে এই কিতাবটি। বহু পথহারা মানুষের পথের দিশা হয়েছে এটি। আমলী যিন্দেগী গঠনের দুর্লভ পাথেয় রয়েছে এই অমর গ্রন্থটিতে। আয়াত ও হাদীসের তাখরীজ ও তাহকীক সমৃদ্ধ বিশুদ্ধ ও সাবলীল ভাষায় অনূদিত পূর্ণাঙ্গ এই গ্রন্থটি বাংলাদেশের ইসলামী সাহিত্যভাণ্ডারের একটি অমূল্য সম্পদ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তাম্বীহুল গাফিলীন (১-২খণ্ড)
ইংরেজি নাম tambihul gafilin1-2part
লেখক মুফতী মুহাম্মাদ আল-আমীন নূরী
প্রকাশনী আনোয়ার লাইব্রেরী
বিষয় দাওয়াত ও তাবলীগ,ওয়াজ, বয়ান ও খুতবা
পৃষ্ঠা সংখ্যা ১১২০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা1120
ভাষাbangla
বান্ডিংhard cover
মু

অনুবাদক সম্পর্কে

মুফতী মুহাম্মাদ আল-আমীন নূরী

দাওয়াত ও তাবলীগ বিষয়ক অনুবাদক · প্রকাশক: আনোয়ার লাইব্রেরী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 800

৳ 1,60050% ছাড়