ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন
ইতালিয়া
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ২২৫
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০১৪
বিস্তারিত
‘হেথা নয় হোথা অন্য কোথা...’ কথাটি রবীন্দ্রনাথের। আর এই ‘অন্য কোথাটা’ই লেখকের প্রিয় বিভুঁই ইতালি। ইতালি যেন এক নস্টালজিয়া। ইতালি মানেই ঐতিহ্য ও আধুনিকতার এক অভিন্ন লীলাভূমি । ইতালি মানে নয়নাভিরাম পুরাতাত্ত্বিক আর ঐতিহাসিক নিদর্শনের স্বপ্নের দেশ । ইতালি মানেই রেনেসাঁর তীর্থভূমি। পিসার হেলানো মিনার, কলোসিয়াম, সিস্টিন চ্যাপেল, গ্রামসি, দান্তে, মাইকেল এ্যাঞ্জেলো, ভেনিস, টাম্বুরেল্লা বিয়েরভেনুটো, উফ্ফিজি গ্যালারি, আসিসি আর কত কী! আরও আছে স্প্যাঘেটি, পিজ্জা। আছে ও সোলো মিও। হাসনাত আবদুল হাই ইতালি গিয়েছেন কয়েকবার কখনও কর্মসূত্রে কখনও পর্যটনে।
মুগ্ধদৃষ্টিতে উপভোগ করেছেন ইতালির নয়নাভিরাম সমৃদ্ধ ঐতিহ্য। শিল্প -সাহিত্য-সংস্কৃতির কালজয়ী স্থানগুলো ঘুরেফিরে দেখেছেন আবার পরিচয় পেয়েছেন অভিবাসীদের জীবনের সুখদুঃখের। সর্বশেষ পা রেখেছিলেন ২০১২ সালে শুধুই পর্যটক হিসেবে। এবার তাই ইতালিকে নিয়ে কলম ধরে বইয়ের পাতায় ছড়িয়ে দিয়েছেন। আর পাঠকে সামনে ইতালির অনেক জানা-অজানা চমকপ্রদ ঘটনা এই অবসরে উপস্থাপন করেছেন। ইতালিকে জানতে বুঝতে হলে গেলে এই বইটি হবে পাথেয়স্বরূপ। ভ্রমণপিপাসুদের পক্ষে বইটি যথেষ্ট তথ্য যোগাবে।
বইয়ের তথ্য
| নাম | ইতালিয়া |
|---|---|
| ইংরেজি নাম | italia |
| লেখক | হাসনাত আবদুল হাই |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| বিষয় | নানাদেশ ভ্রমণ |
| আইএসবিএন | 9789842003998 |
| পৃষ্ঠা সংখ্যা | ২২৫ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 225 |
| ভাষা | bangla |
| ISBN | 9789842003998 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
