নিঃসঙ্গ মানুষেরা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ২০৮
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৩
বিস্তারিত
নদী সোজা পথে চলে না। মানুষের জীবনও সরল রৈখিক নয়। নদী যেমন বাঁক বদলে বদলে সমুদ্রের দিবে এগোয়, মানবজীবনও মোচড় খেতে খেতে পরিণতির দিকে এগিয়ে চলে। আমাদের দৈনন্দিন জীবনের পরতে পরতে লুকিয়ে আছে অবিশ্বাস্য বৈচিত্রময় প্রেম-অপ্রেমের বৃত্তান্ত।
হরিশংকর জলদাসের এই গল্পগ্রন্থে সেই বৃত্তান্তের সুলুক সন্ধান করা হয়েছে। এই গ্রন্থের প্রতিটি গল্প মানুষের প্রাপ্তি-হাহাকারে ভরপুর। মানুষকে ঘিরে যে আর্তনাদ-আহাজারি, যে রিরসা উল্লাস, যে হিংসা-কৃতজ্ঞতা, যে ভালোবাসা- বিশ্বাযোগ্যতা, তা সবেরই উপস্থিতি পত্রস্থ গল্পসমূহে।
সমকালের সমাজ, রাজনীতি, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল হরিশংকর জলদাসের কথাসাহিত্যের প্রধান অনুষদ। ‘খিদে’ ‘মনোজবাবুদের বাড়ি’, ‘কালু ডোম’, ‘গগন সাপুই’ ‘উপোক্ষিতা’, ‘প্রতিশোধ,’ ‘তুমি কে হে বাপু’ প্রভৃতি গল্পে তার প্রমাণ খুঁজে পাওয়া যাবে।
হরিশংকর কলম ধরেছেন মানবজীবনের গল্প শোনাবার জন্য। তাই তাঁর ভাষয়- বাক্যে-শব্দে জটিলতা নেই। তিনি পাঠককে ভাষার কুস্তি দিয়ে বিভ্রান্ত করেন না। সরল বাক্যে, সহজশব্দে সমাজ মানুষের গল্প শুনিয়ে যান।
প্রতিটি মানুষ নিঃসঙ্গ। আমাদের চারপাশের কিছু একাকী মানুষের গল্প শুনিয়েছেন প্রখ্যাত কথা সাহিত্যিক হরিশংকর জলদাস এই গ্রন্থে।
বইয়ের তথ্য
| নাম | নিঃসঙ্গ মানুষেরা |
|---|---|
| ইংরেজি নাম | nisongo manushera |
| লেখক | হরিশংকর জলদাস |
| প্রকাশনী | রুশদা প্রকাশ |
| বিষয় | সমকালীন গল্প |
| আইএসবিএন | 9789849800989 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849800989 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
