ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
সহীহ বুখারী শরীফ ২য় খণ্ড
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৪৩৪
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- —
বিস্তারিত
বুখারী শরীফ নামে খ্যাত হাদীসগ্রন্থটির মূল নাম হচ্ছে - আল-জামেউল মুসনাদুস সহীহ আল-মুখতাসার মিন সুনানে রাসূলিল্লাহে সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ওয়া আইয়্যামিহি । হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে এই হাদীসগ্রন্থটি যিনি সংকলন করেছেন, তাঁর নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী । মুসলিম পন্ডিতগণ বলেছেন, পবিত্র কুরআনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে এই বুখারী শরীফ । কাজাকিস্তানের বুখারা অঞ্চলে জন্মলাভ এই ইমাম সত্যিই অতুলনীয় । তিনি সহীহ হাদীস সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে অমানুষিক কষ্ট স্বীকার করে সনদসহ প্রায় ৬(ছয়) লক্ষ হাদীস চয়ন করে এই জামে সহীহ সংকলনটি চূড়ান্ত করেন । তাঁর বিস্ময়কর স্মরণশক্তি, অগাধ পাণ্ডিত্য ও সুগভীর আন্তরিকতা থাকার কারণে তিনি এই অসাধারণ কাজটি সম্পন্ন করতে পেরেছেন ।
মুসলিম বিশ্বের এমন কোন জ্ঞান-গবেষনার দিক নেই যেখানে এই গ্রন্থটির ব্যবহার নেই । পৃথিবীর প্রায় দেড়শ জীবন্ত ভাষায় এই গ্রন্থটি অনূদিত হয়েছে । মুসলিম জাহানের অন্যা্ন্য দেশের মতো বাংলাদেশেও ইসলামী পাঠ্যক্রমে এটি অন্তর্ভূক্ত । দেশের কামিল পর্যায়ের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সমূহের সংশ্লিষ্ট বিভাগে এই গ্রন্থটি পাঠ্যতালিকাভূক্ত । তবে এই গ্রন্থটির বাংলা অনুবাদ হয়েছে বেশ বিলম্বে । এ ধরনের প্রামাণ্য গ্রন্থের অনুবাদ যথাযথ ও সঠিক হওয়া আবশ্যক । এ প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কিছুসংখ্যক যোগ্য অনুবাদক দ্বারা এর বাংলা অনুবাদের কাজ সম্পন্ন করে একটি উচ্চ পর্যাযের সম্পাদনা পরিষদ কর্তৃক যথারীতি সম্পাদনা করে প্রকাশের উদ্যোগ গ্রহন করে । ১৯৮৯ সালে গ্রন্থটির প্রথম থন্ড প্রকাশিত হবার পর পাঠকমহলে বিপুল সাড়া পড়ে যায় এবং অল্পকালের মধ্যেই ফুরিয়ে যায় । মহান আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ (সা) এর সুন্নাহ অনুসরন করে চলার তৌফিক দান করুন ।
বইয়ের তথ্য
| নাম | সহীহ বুখারী শরীফ ২য় খণ্ড |
|---|---|
| ইংরেজি নাম | Sohih bukhari shorif2 |
| লেখক | ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র) |
| প্রকাশনী | ইসলামিক ফাউন্ডেশন |
| বিষয় | আল হাদিস |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৩৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| পৃষ্ঠা সংখ্যা | 434 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
.png)