ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

আফটার দ্য প্রফেট

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳488

৳ 65025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 162 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২৮৮
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

মহানবী হযরত মুহাম্মাদ (সা)-এর জীবনী সম্পর্কে জানেন, পড়েছেন, বা ধারণা রাখেন এমন অধিকাংশ মানুষকেই যদি জিজ্ঞাসা করা হয়, ইসলামের আবির্ভাব ও অভ্যুত্থান কী করে হয়েছিল? ৫৭০-৭১ সালের হিসেব থেকে থেকে শুরু করে মক্কা বিজয়, বিদায় হজ্ব ও মহানবী (সা)-এর ওফাত পর্যন্ত অনেকেই উত্তর দিয়ে ফেলতে পারবেন। প্রশ্ন হলো, তারপর? এরপর কী হলো? দুঃখজনক হলেও সত্য, তাঁর ওফাতের পর “অতঃপর সকলে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো” গোছের ধ্রুপদী ইতির দেখা মেলেনি। ইসলামের ইতিহাসে তখন যে দুটো অধ্যায়ের সূচনা হয় সেগুলোকে বলা হয় ‘প্রথম ফিতনা’ ও ‘দ্বিতীয় ফিতনা’- চার খলিফার মাঝে গুপ্তঘাতকের হাতে নিহত হন তিনজনই, এরপর নানা বিদ্রোহ ও কারবালার রক্তাক্ত প্রান্তরের মর্মান্তিক ইতিহাস। এগুলোর বিস্তারিত জানতে গিয়ে সুন্নি ও শিয়া উভয় ইতিহাসের মুখোমুখি হতে হয়। এই দুই ইতিহাসের আবার রয়েছে কিছু কমন বিষয়, যেগুলো পড়লে অনুধাবন করা যায়- কিংবা অনুধাবন করার চেষ্টা করা যেতে পারে- আসলে কী হয়েছিল? কীভাবে হয়েছিল? কেন হয়েছিল? ইসলামের করুণ এ অধ্যায়ের নানা প্রশ্নের উত্তর মিলে যেতে পারে সংক্ষিপ্ত এ পাঠে। হ্যাঁ, এটা সংক্ষিপ্তই। এই মহাকাব্যিক ইতিহাস কোনোদিনই বিস্তারিতভাবে এত অল্প কথায় শেষ করা যাবে না। কিন্তু এ বইতে সে চেষ্টা করা হয়েছে। অনুবাদক হিসেবে যথেষ্ট চেষ্টা করেছি ভুলত্রুটি সংশোধনের, পাঠককে যেন মুদ্রার এপিঠ ওপিঠ সম্পর্কে ধারণা দেয়া যায়। তার চেয়েও বড় কথা, এ বইটি লিখেছেন একজন পশ্চিমা ও একজন অমুসলিম, যার ফলে ইসলামি বিশ্বের শিয়া-সুন্নি দ্বৈরথ নিয়ে পশ্চিমারা কী ভাবে না ভাবে, সেটা সম্পর্কেও আপনি ধারণা পেয়ে যাবেন। আর, আপনি যদি আমার ‘দ্য প্রফেট’ বইটি পড়ে থাকেন, তাহলে তো পাঠক আগে থেকেই আন্দাজ করতে পারছেন এ বইটি কেমন হতে চলেছে! সুতরাং, পড়তে শুরু করুন ‘আফটার দ্য প্রফেট’ এবং হারিয়ে যান সপ্তম শতকের উত্তাল আরবে।“চিত্তাকর্ষক লেখনি… এতটাই প্রাণবন্ত যে শেষ না করে ওঠার উপায় নেই… আজকের মধ্যপ্রাচ্যকে যদি কেউ বুঝতে চান, জানতে চান এর আদি ইতিহাস, তাহলে তার জন্যই এ বই…”

-দ্য সিয়াটল টাইমস

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আফটার দ্য প্রফেট
ইংরেজি নাম after the prophet
লেখক আব্দুল্লাহ ইবনে মাহমুদ, লেজলি হেইজেলটোন
প্রকাশনী আদী প্রকাশন
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা সংখ্যা ২৮৮
ভাষা bangla
বাঁধাই hard cover
পৃষ্ঠা সংখ্যা288
ভাষাbangla
বান্ডিংhard cover
আব্দুল্লাহ ইবনে মাহমুদ

লেখক সম্পর্কে

আব্দুল্লাহ ইবনে মাহমুদ

আব্দুল্লাহ ইবনে মাহমুদ (Abdullah Ibn Mahmud) (৩০ সেপ্টেম্বর, ১৯৯২-) শৈশবের গোড়ার ছয়টি বছর কেটেছে আরব আমিরাতের দুবাইতে। ২০১১ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পাশ করে আন্ডারগ্র্যাড শুরু করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগে (EEE)। ২০১৭ সালে বুয়েট থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে এমবিএ কোর্সে অধ্যয়ন শুরু করেন। ভার্চুয়াল জগতে লেখালেখির সূচনা বিশ্ববিদ্যালয় জীব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 488

৳ 65025% ছাড়