সমকালীন উপন্যাস

ইস্টিশন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳170

৳ 20015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৯২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

ফ্ল্যাপে লিখা কথা

রাতের বেলা ট্রেনের শব্দ শুনলে আমি বিছানায় উঠে বসি ঠিকই কিন্তু স্টেশনে যাই না। ধলা সামছু যায়। হাতে হারিকেন ঝুলিয়ে ছুটে যায়। প্রতিটি কামরা লণ্ঠন উঁচিয়ে দেখে । তার স্ত্রী বাজার ছেড়ে চলে গেছে। ধলা সামছুর ধারনা, কোনো এক রাতের ট্রেনে সে আবরো এখানে ফিরে আসবে। তার স্ত্রী যেহেতু খারাপ মেয়ে মানুষ, সে দিনের ট্রেনে আসবে না। রাতের ট্রেনে আসবে। লম্বা ঘোমটা দিয়ে ট্রেন থেকে নামবে। লম্বা ঘোমটা টানা কাউকে নামতে দেখলেই ধলা সামছু তার কাছে ছুটে যায়। গলা নমিয়ে ফিসফিস করে বলে, আপনার নাম? আপনার পরিচয়।

ভূমিকা

জোছনার ফুল নামে একটা টিভি নাটক বানাব, তার জন্যে সেই ফেলেছি গাজীপুরে। জঙ্গলের ভেতর রেলস্টেশনের সেট। চমৎকার সেট তৈরি হল। মেকি রেললাইন, রেলাইনে শোলার পাথর। হার্ডবোর্ডের মালগাড়ির ওয়াগান। এক জোছনারাতে আমি সেট দেখতে গেলাম জঙ্গলের ভেতর কী সুন্দর নির্জন রেলস্টেশন! মোটেও মেকি মনে হচ্ছে না। আমি রেললাইন ধরে অনেকক্ষণ হাঁটলাম। তারপর স্টেশনের প্লাটফর্মে চুপচাপ বসে রইলাম। রেলস্টেশনে আমি একা। দ্বিতীয় কোনো মানুষ নেই। একসময় আমার গা কেন জানি ছমছম করতে লাগল। তার প্রায় সঙ্গে সঙ্গেই মাথার ভেতর নির্জন গ্রামের রেলস্টেশনের গল্প ঢুকে গেল। এই হল ‘ইস্টিশন’ লেখার ইতিহাস।

হুমায়ূন আহমেদ

নুহাশ পল্লী, গাজীপুর

২৮-০৮-৯৯

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইস্টিশন
ইংরেজি নাম station
লেখক হুমায়ূন আহমেদ
প্রকাশনী অনন্যা
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9784120802
পৃষ্ঠা সংখ্যা ৯২
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০২২ সাল
পৃষ্ঠা সংখ্যা92
ভাষাbangla
ISBN9784120802
বান্ডিংhard cover
হুমায়ূন আহমেদ

লেখক সম্পর্কে

হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা। স্বাধীনত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 170

৳ 20015% ছাড়