ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন
মুনাফিকের পরিচয় ও স্বরূপ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ২৩২
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৩
বিস্তারিত
পবিত্র কুরআনের কোনো কোনো আয়াতে মুসলমানদের জন্য কাফিরদের চেয়ে মুনাফিকদের বেশি বিপজ্জনক শত্রু হিসেবে উল্লেখ করা হয়েছে। এরা একদিকে বাহ্যিকভাবে ইসলামের কাজ করে মুসলিম সমাজকে প্রতারিত করে এবং মুসলমানদের কাছ থেকে আইনগত, আর্থিক ও সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করে, অন্যদিকে শত্রুর গুপ্তচর হিসেবে কাজ করে মুসলমানদের গোপন বিষয় তাদেরকে জানিয়ে দেয়। আর প্রকাশ্য শত্রু থেকে আত্মরক্ষা সহজ হলেও গোপন শত্রুর চক্রান্ত থেকে বাঁচা খুবই দুষ্কর। এই মুনাফিক-গোষ্ঠীর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। বর্তমানেও এরাই ইসলাম ও মুসলমানদের জন্য সবচেয়ে ভয়ংকর। এরা ইসলামের প্রতি চরম বিদ্বেষ পোষণ করে। এরা কাফিরদের চেয়েও জঘন্য, তাই জাহান্নামে এদের শাস্তিও হবে সবচেয়ে বেশি।
গ্রন্থটিতে নিফাক ও মুনাফিকের পরিচয়, প্রকারভেদ, মুনাফিকদের বৈশিষ্ট্য ও তাদের ভয়ংকর রূপ, নিফাকের কারণ ও পরিণাম, দ্বীন ও মিল্লাতের বিরুদ্ধে মুনাফিকদের ষড়যন্ত্র এবং নিফাক থেকে পরিত্রাণের উপায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে বাংলা ভাষায় এটিই প্রথম কোনো গ্রন্থ নয়, নিফাক ও মুনাফিকের পরিচয় নিয়ে আগেও বইপত্র বেরিয়েছে। বলতে গেলে এটি এ বিষয়ে লিখিত পূর্বকার বইগুলোর নির্যাস এবং সময় ও অবস্থার আলোকে কিছু সংযোজনসহ একটি নতুন উপস্থাপন।
বইয়ের তথ্য
| নাম | মুনাফিকের পরিচয় ও স্বরূপ |
|---|---|
| ইংরেজি নাম | munaphier porichoy o swarup |
| লেখক | ড. আহমদ আলী |
| প্রকাশনী | কালান্তর প্রকাশনী |
| বিষয় | ইসলামী বই |
| আইএসবিএন | 9789849801375 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৩২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 232 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849801375 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
