ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন

চাকুরী পাওয়ার কৌশল

বিসিএসে বাজিমাত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳263

৳ 35025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 87 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
—
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২১

বিস্তারিত

লাখ লাখ তরুণ-তরুণীর স্বপ্নের চাকরি বিসিএস। পাবলিক সার্ভিস কমিশনের এই চাকরি রীতিমতো বদলে দিতে পারে জীবন! সঙ্গত কারণেই এটি চাকরিপ্রত্যাশীদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, অনেকেরই একমাত্র লক্ষ্য বিসিএস! মেধা, পরিশ্রম ও কৌশল এই তিনের সমন্বয় ঘটাতে পারলেই পূরণ হতে পারে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। বিসিএস পরীক্ষায় টিকতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে, সেই নির্দেশনার অভাবে অধরাই থেকে যায় অনেকের স্বপ্ন। ‘বিসিএসে বাজিমাত’ বইটিতে একসঙ্গে মিলবে বিগত বিসিএস পরীক্ষাগুলোতে সম্মিলিত মেধাতালিকায় প্রথম ও বিভিন্ন ক্যাডারে শীর্ষস্থান অধিকারীদের পরামর্শ।

দেশসেরা মেধাবীরা নিজেদের অভিজ্ঞতার আলোকে বাতলে দিয়েছেন বিসিএস প্রস্তুতির নানা কৌশল, সাফল্যের সহজ সূত্র। বিসিএস নামক অগ্নিপরীক্ষায় সফল হতে প্রিলিমিনারি, রিটেন, ভাইভা তিনটি ধাপেই ব্যাপক প্রতিযোগিতা করে নিজের জায়গা করে নিতে হয়। বইটির দীর্ঘ কলেবরে বিসিএসের এই তিন পর্বের বিষয়ভিত্তিক ও বিস্তৃত আলোচনা করা হয়েছে। চিকিৎসকদের জন্য নেওয়া স্পেশাল বিসিএস নিয়েও রয়েছে প্রস্তুতিমূলক পরামর্শ।

একটি অধ্যায়ে নিজেদের প্রস্তুতি ও অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন বিসিএসে দেশসেরা মেধাবীরা। বিসিএসের জন্য কী কী বইপত্র পড়তে হবে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, বিসিএসে টেকার টেকনিকসহ দরকারি সব তথ্য রয়েছে বইজুড়ে। মহামূল্যবান এসব পরামর্শ বিসিএস পরীক্ষার্থীদের সফল হওয়ার ক্ষেত্রে দারুণভাবে কাজে আসবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিসিএসে বাজিমাত
ইংরেজি নাম BCS a bajimat
লেখক আরাফাত শাহরিয়ার
প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশ
বিষয় চাকুরী পাওয়ার কৌশল
আইএসবিএন 9789849048510
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
ভাষাbangla
ISBN9789849048510
বান্ডিংhard cover
আরাফাত শাহরিয়ার

লেখক সম্পর্কে

আরাফাত শাহরিয়ার

শিশুসাহিত্যিক, গল্পকার, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক জনপ্রিয় লেখক আরাফাত শাহরিয়ার। লেখালেখিতে হাতেখড়ি ইশকুলবেলায়। ছোটদের রাজ্য রঙিন করতে লিখছেন দুই যুগ ধরে। লিখেন বড়দের জন্যও। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য লিখছেন দুই দশকের বেশি সময় ধরে। শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখা ছাপা হয়। সৃজনশীল পারিবারিক আবহে দশম শ্রেণিতে পড়া অবস্থায় বেরোয় কাব্যগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’। প্রকাশিত গ্রন্থ ১২টি। দুটি শিশু-কিশোর গ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 263

৳ 35025% ছাড়