আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

ডিপ্রেশান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳188

৳ 25025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 62 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৬০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৯

বিস্তারিত

বিশ্বের প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে ডেল কার্নেগি এক স্মরণযােগ্য নাম। তার লেখা গ্রন্থাবলী আজও আমরা আগ্রহের সঙ্গে পাঠ করে থাকি। আসলে প্রবন্ধকার হিসাবে তার সব থেকে বড় বৈশিষ্ট্য হলাে তিনি শুধুমাত্র তাত্ত্বিক আলােচনার মাধ্যমে তাঁর প্রবন্ধাবলী শেষ করেননি। প্রতিটি প্রবন্ধের সাথে ব্যবহারিক জীবনের একাধিক ঘটনা সংযুক্ত করেছেন। তাই এই প্রবন্ধগুলি পড়লে মনে হয়, আমি বুঝি আমার নিজের জীবনের ছবি দেখতে পাচ্ছি। ডেল কার্নেগি রচনার আর একটি বড় বৈশিষ্ট্য, তিনি সবসময় হতাশ মানুষকে আশাদীপ্ত হতে বলেছেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন ইতিবাচক মনের মানুষ।

তিনি বিশ্বাস করতেন যে, পারিপার্শ্বিকতার কারণেই মানুষের স্বপ্নগুলি সফল হয় না। এর জন্য তাকে দোষ দিয়ে কোনাে লাভ নেই। তিনি চেষ্টা করতেন, কীভাবে ওই প্রতিবন্ধী পারিপার্শ্বিকতাগুলােকে অপসারণ করা যেতে পারে। তাই আজও তার লেখা আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে আছে। সেই সাহিত্যকেই আমরা কালােত্তীর্ণ বলবাে, যা কালের যাত্রাপথে ক্ষয়িষ্ণু হয় না। যা যুগ-যুগান্তরে নিজেকে নতুন করে প্রতিভাত করতে পারে। একথা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই যে, ডেল কার্নেগি যখন এইসব প্রবন্ধগুলি লিখেছিলেন, তখন পৃথিবীর বাতাবরণ যেমন ছিল, এখন অনেকটাই তার থেকে পালটে গেছে। এখন মানুষ আগের থেকে আরও বেশি যন্ত্রনির্ভর হয়ে উঠেছে, এটাই স্বাভাবিক।

শুধু তাই নয়, নারী-পুরুষের পারস্পারিক সম্পর্ক থেকে শুরু করে চিরন্তন ধ্যানধারণা, সবক্ষেত্রেই ঘটে গেছে নিঃশব্দ বিপ্লব। তবু আজও আমরা চরম কৌতুহলের সঙ্গে ডেল কার্নেগির রচনাবলী পাঠ করে থাকি এবং নতুন করে উদীপ্ত হই। “ডিপ্রেশান, দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির উপায়” এই বইটি পাঠ করে পাঠকগণ ব্যক্তিগত জীবনের হতাশা থেকে মুক্তির এক চমৎকার দৃষ্টান্ত খুঁজে পাবেন এবং উপকৃত হবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ডিপ্রেশান
ইংরেজি নাম Depression
লেখক ডেল কার্নেগী, রুদ্র রাইয়ান
প্রকাশনী মুক্তদেশ প্রকাশন
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
আইএসবিএন 9789849460735
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা160
ভাষাbangla
ISBN9789849460735
বান্ডিংhard cover
ডেল কার্নেগী

লেখক সম্পর্কে

ডেল কার্নেগী

ডেল ব্রাকেনরিডজ কার্নেগী, এক দরিদ্র কৃষক পরিবারে ২৪ নভেম্বর, ১৮৮৮ সালে জন্ম নেওয়া এই আমেরিকান লেখক তাঁর আত্ম-উন্নয়নমূলক প্রশিক্ষণ পদ্ধতি ও বইয়ের পাতায় আজও বিশ্বব্যাপী জনপ্রিয় এক নাম। সেলফ-ইম্প্রুভমেন্ট, সেলসম্যানশিপ, করপোরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও ইন্টার পার্সোনাল স্কিল এর মতো দারুণ সব প্রশিক্ষণের উদ্ভাবন ও এসব বিষয়ে লেখা ডেল কার্নেগী এর বই সমূহ আশার আলো দেখিয়েছে অসংখ্য হতাশাচ্ছন্ন মানুষকে। ম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 188

৳ 25025% ছাড়