রাজকাহন ( প্রথম খন্ড )
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৩০৪
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৩
বিস্তারিত
নয় রাজ্যের রাজারা যখন নিজেদের মাঝে যুদ্ধে লিপ্ত, তখনই সেই ভূমিতে আগমন ঘটে ড্যারন সিয়াসের। লোকে বলে, সে নাকি কোনো এক দেবতা। দুষ্টের দমন আর শিষ্টের প্রতিপালনই যার কাজ। ড্যারন অবশ্য কখনোই নিজেকে দেবতা দাবি করেনি, তবে সে এমন একটি কাজ করেছে যা হাজার বছরেও কেউ করতে পারেনি।
একে একে কলহপ্রিয় এই নয়টি রাজ্য জয় করে তৈরি করেছে একটি একক সাম্রাজ্য।
কিন্তু ড্যারনের মৃত্যুর পর আবারো মাথাচাড়া দিয়ে ওঠে বিদ্রোহ। একে একে স্বাধীন হতে থাকে রাজ্যগুলো। এদিকে বর্তমানে ড্যারন রাজ্যের সিংহাসনে নতুন রাজা বসার সময় ঘনিয়ে এসেছে।
আর যখনই আগুনের সিংহাসন নতুন অধিপতি দাবি করে, তখন তার হাত ধরে আসে রক্তপাত, যুদ্ধ আর নৃশংসতা।
এই গল্পে আরো উঠে এসেছে তরোয়ার নামক এক প্রাচীন গুপ্ত সংগঠনের কথা, যার নেতৃত্ব দেন প্রাচীন দেবতা খুমাসের প্রাক্তন সেনাধ্যক্ষ তরোয়ার। এদের একমাত্র লক্ষ্য সিয়াস বংশকে মিশকাওয়াতের বুক থেকে মুছে ফেলা।
আরো আছে সাইরাস রাজ্যের কথা, যার ক্ষমতায় আছে ছয়শো বছর ধরে অপরাজিত দ্রিমন বংশ।
আরো আছে অসহায় কিশোর অ্যারাইস, হরিয়াল বনের বাসিন্দারা আর এক রাজকুমারের গল্প।
বিদ্রোহীদের উত্থান-পতনের পাশাপাশি রহস্যময় এ জায়গায়, রাজকুমারদের ক্ষমতাবদল আর শক্তির উত্থানের সাক্ষী হতে পড়ুন 'রাজকাহন- প্রথম খন্ড'।
বইয়ের তথ্য
| নাম | রাজকাহন ( প্রথম খন্ড ) |
|---|---|
| ইংরেজি নাম | rajkanon( 1st khondo) |
| লেখক | আমিনুল ইসলাম |
| প্রকাশনী | বেনজিন প্রকাশন |
| বিষয় | থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| আইএসবিএন | 9789849738602 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩০৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 304 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849738602 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
