ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন
জান্নাতের সহজ পথ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৩২
- ভাষা
- bangla
- বাঁধাই
- paperback
- প্রথম প্রকাশ
- —
বিস্তারিত
জান্নাত। চির সুখের ও শান্তির ঠিকানা। মুমিনের পরম স্বপ্ন ও সফলতার ভুবন জান্নাত। মুমিনের ঈমানের কেন্দ্রবিন্দু জান্নাত। জান্নাতকে কেন্দ্র করেই তার ঈমান আবর্তিত হয়, তার জীবনমরণ পরিচালিত হয়। জীবনে তার স্বপ্ন জান্নাত। মরণে তার আশা জান্নাত। তার ইবাদত-সাধনার আকর্ষণ জান্নাত। তার দুঃখ-বঞ্চনার সান্ত্বনা জান্নাত। আল্লাহপাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাত অর্জনই তার জীবন ও ঈমানের একমাত্র লক্ষ্য, একক গন্তব্য ও চূড়ান্ত সফলতা।
এই সফলতা অর্জনের জন্য কুরআন ও সুন্নাহয় মুমিন বান্দাকে উজ্জ্বল ও সরল পথ নির্দেশ করা হয়েছে। যে পথে চলে সে সহজে তার স্বপ্নের জান্নাতে পৌঁছাতে পারে। এমনিতে কুরআন-সুন্নাহর সকল নির্দেশনাই সহজ, সমুজ্জল এবং হেদায়াত ও সফলতার মাধ্যম, কিন্তু সেসবের মধ্যে কিছু নির্দেশনা, কিছু আমল এমন আছে, যেগুলো মূলের ভূমিকা রাখে এবং যেগুলো অন্যান্য নির্দেশনার পথে চলাকে আরও সুগম, সুখকর ও গতিময় করে। ফলে জান্নাতের প্রতি মুমিনের গন্তব্য আরও নিশ্চিত ও নিকটবর্তী হতে থাকে।
জান্নাতের নিকটবর্তী করতে পারে ওরকমই চারটি সোনালি আমলের আলোচনা উঠে এসেছে আমাদের বর্তমান পুস্তিকা “জান্নাতের সহজ পথ”-এ। এটি মূলত বর্তমান মুসলিম উম্মাহর অন্যতম মুরুব্বী, মুফতিয়ে আযম পাকিস্তান, হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ রাফী‘ উসমানী দামাত বারাকাতুহুম-এর একটি বয়ানের লেখ্যরূপ, যা তিনি “সিয়ানাতুল মুসলিমীন” পরিষদের আন্তর্জাতিক সেমিনারে পেশ করেছিলেন। এ বয়ানে তিনি বলেছেন, এ চার আমল শুধু জান্নাতের পথকেই সহজ করে না; বরং এ পার্থিব জীবনকেও জান্নাতের নমুনা বানিয়ে দেয়। বান্দা দুনিয়াতেই জান্নাতী স্বাদ ও মজা অনুভব করতে থাকে!
বইয়ের তথ্য
| নাম | জান্নাতের সহজ পথ |
|---|---|
| ইংরেজি নাম | Jannater Sohoj Path |
| লেখক | মুফতী মুহাম্মদ রফী উসমানী |
| প্রকাশনী | মাকতাবাতুল আশরাফ |
| বিষয় | জান্নাত ও জাহান্নাম |
| পৃষ্ঠা সংখ্যা | ৩২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 32 |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!