জীবন বদলের ফেলার শত কৌশল : ১০০ ওয়েজ টু মোটিভেট ইওরসেলফ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- —
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২১
বিস্তারিত
স্টিভ চ্যান্ডলারের ‘জীবন বদলে ফেলার শত কৌশল’ বইটি পাঠকের মধ্যে অন্যরকম অভিজ্ঞতার জন্ম দিবে। আমাদের মাঝে অনেক মানুষ আছেন যারা সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন, অতি অল্পেই ভেঙ্গে পড়েন ও নিজেকে নিয়ে সবসময় হীনমন্যতায় ভোগেন। এ বইটি তাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন নিয়ে আসবে বলে আমি মনে করি। মূলত এ কথা বিবেচনা করেই আমি বইটি অনুবাদ করেছি।
বইটি মানুষের অন্তর্দৃষ্টি বহুগুণে বৃদ্ধ করতে সক্ষম বলে আমি মনে করি। বইটিতে ব্যবসায়িক ও সামাজিকভাবে সফল হবার ১০০ টি ভিন্ন ভিন্ন কৌশলের কথা আলোচনা করা হয়েছে। লেখক তার জীবনের বিচিত্র সব অভিজ্ঞতার আলোকে এ কৌশলগুলো বর্ণনা করেছেন। তিনি তার জীবনে বিভিন্ন কর্পোরেট অফিস থেকে শুরু করে সভা-সেমিনারে হাজার হাজার মোটিভেশনাল বক্তৃতা দিয়েছেন।
তার এ মোটিভেশনাল কথাগুলো প্রচুর মানুষের কাজে এসেছে। বইটিতে এসব টুকিটাকি ঘটনার কথাও আমরা জানতে পারবো। বইটির ১০০ কৌশল কেউ রপ্ত করতে পারলে তার জীবনের নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে বলে আমি মনে করি। এছাড়াও এ কৌশলগুলো আমাদের মন থেকে সব ধরণের হতাশা ঝেড়ে ফেলে দিতে সাহায্য করবে। মোট কথা, যে সকল নেতিবাচক চিন্তাচেতনা আমাদের ভবিষ্যতের প্রধান অন্তরায় সেগুলো থেকে পরিত্রাণের অন্যতম উপায় হিসেবে এ কোশলগুলো কাজে লাগবে। কারণ এ বইয়ের প্রতিটি অধ্যায়ে এ সকল সমস্যা থেকে মুক্তি পাবার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এ কারণেই বইটি একবার পড়লে বারবার পড়তে ইচ্ছা করে।
বইটির চমৎকার একটি বৈশিষ্ট্য হচ্ছে এর অধ্যায়গুলো বেশ নাতিদীর্ঘ। লেখক স্বল্প কথায় খুব সহজেই মোটিভেশনের কৌশলগুলো ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাই বইটি পড়ার সময় কোন বিরক্তি কাজ করে না। তাই একজন লেখক হিসেবে স্টিভ চ্যান্ডলার সফল হয়েছেন বলেই আমি মনে করি। শেষ কথা হলো বইটি পাঠকের জন্য বেশ সুখপাঠ্য একটি বই হবে।
বইয়ের তথ্য
| নাম | জীবন বদলের ফেলার শত কৌশল : ১০০ ওয়েজ টু মোটিভেট ইওরসেলফ |
|---|---|
| ইংরেজি নাম | 100 Ways to Motivate Yourself |
| লেখক | স্টিভ চ্যান্ডলার, কানন মোস্তফা |
| প্রকাশনী | শোভা প্রকাশ |
| বিষয় | আত্ম-উন্নয়ন ও মোটিভেশন |
| আইএসবিএন | 9789849228431 |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২১ |
| ভাষা | bangla |
| ISBN | 9789849228431 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
