ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

অটুট পাথর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 40040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২০৮
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৩

বিস্তারিত

আফগান নিয়ে আমাদের জানাশোনা, কৌতুহল ও আবেগকে উস্কানি দিতেই অটুট পাথরের গল্প!সমকালীন আফগানকে বুঝতে হলে, নিকট ইতিহাসকে সত্যের পাটাতনে দাঁড়িয়ে দেখতে হলে এবং তালেবানদের সাহসিকতা, বৈশিষ্ট্য ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো সে ভূমিতে পরাস্ত হওয়ার রহস্যকে সঠিকভাবে মূল্যায়ন করতে হলে এ বই অবশ্যপাঠ্য। নিকট আফগান নিয়ে যারা গবেষণা করবেন, তারা বইটি অতিক্রম করে যেতে পারবেন না, বলাই বাহুল্য।বইটি আপন জায়গায় অত্যধিক গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে এর ভাষা ও বক্তব্যের শৈল্পিক বিন্যাস। ফলে পাঠ শেষ করার পর সব বুঝে নিয়েও এর জনরা নিশ্চিত করতে গিয়ে পাঠক একটি সানন্দ বিভ্রমে পতিত হবেন, এটুকু নিশ্চিত করেই বলা যায়! কারণ, বইটিতে ইতিহাসের বিবরণ আছে, বর্তমানের ছবি আছে, আছে একান্ত অনুভবে ইতিহাস ও বর্তমানের সেতুবন্ধনকারী চিন্তা, বিশ্লেষণ ও অবলোকনের সারবত্তা। এসেছে আফ‍গান সমাজের ছবি, চরিত্র ও প্রবণতা, সময়ের বাঁকবদল, উত্থান-পতনের নেপথ্য-কারণ। এবং সব কিছু তিনি বিবৃত করেছেন অ্যা‍ডভেঞ্চারের কাঁপন, ফিকশনের আনন্দ ও ইতিহাসের নির্মোহ বিবৃতির মিশেলে ভাবসমৃদ্ধ অদ্ভুত এক সরল ভাষায়। ফলে পাঠক যখন বইয়ের সর্বপ্রথম অংশটিতেই পাঠ করেন—‘১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর। আফগানিস্তানের উত্তর প্রান্ত। সন্ধ্যার আবছা অন্ধকারের ভিতর সোভিয়েত-ট্যাংকগুলো নড়ে উঠল একযোগে। রাশিয়ান বাহিনী আফগানিস্তানে হামলা করতে যাচ্ছে দানবীয় শক্তি নিয়ে। ঠিক এ সময়টিতে এ বইয়ের লেখক ছিলেন মায়ের কোলে-থাকা অবুঝ এক শিশু’—তখনই তিনি ‍একটি চুম্বকের ভিতর আটকা পড়েন। পুরো বইয়ের সফর শেষে সর্বশেষ হরফটি উচ্চারণ করার আগ পর্যন্ত সেখান থেকে বের হওয়া তার পক্ষে আর সম্ভব হয় না।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অটুট পাথর
ইংরেজি নাম Otut pathor
লেখক আহমাদ ফালুদ্দিন, সাবের চৌধুরী
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য,ইতিহাস
আইএসবিএন 97898494989
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ 3 · ২০২৪ সাল
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা208
ভাষাbangla
বান্ডিংhard cover
ISBN97898494989
আহমাদ ফালুদ্দিন

লেখক সম্পর্কে

আহমাদ ফালুদ্দিন

আহমাদ ফালুদ্দিন মৌরিতানিয়ার মানুষ। লেখক, চিন্তক, ইতিহাস-পর্যবেক্ষক, আলোচক এবং আল-জাজিরার সিনিয়র সাংবাদিক এবং সাবেক মাঠ-প্রতিবেদক। ছোটবেলায় মৌরিতানিয়ার স্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষাধারা ‘মাহদারা’য় পাঠ গ্রহণ করেন, তারপর নিজ দেশের Modern Universitz Of Nouakchott-এ নেন সাহিত্যের পাঠ। সেখান থেকে ইংরেজি ভাষার উপর উচ্চতর পড়াশোনার জন্য পাড়ি জমান সুদূর আমেরিকা। একদিকে তিনি যেমন একজন সত্যনিষ্ঠ সাহসী সাংবাদিক হি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 40040% ছাড়