দ্য সেভেন্থ প্লেগ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৪০০
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- —
বিস্তারিত
বাইবেলে বর্ণিত মহামারীগুলোর ঘটনা কি সত্যি? যদি তাই হয়, তাহলে আবার কি দেখা দিতে পারে তাদের প্রাদুর্ভাব? তাও বিশ্বব্যাপী? সুদানের মরুভূমিতে উধাও হবার দুই বছর পর, আচমকা উদয় হলেন ব্রিটিশ প্রফেসর হেনরি ম্যাককেব। প্রায় উন্মত্ত ভদ্রলোকের ফিসফিস করে বলা গল্প কোনো সভ্য কানে পৌঁছাবার আগেই মারা গেলেন বেচারা। ময়নাতদন্তে দেখা গেল অদ্ভুত এক ব্যাপার: প্রফেসরকে কেউ মমি বানাতে শুরু করেছিল... ...সেটাও জীবিতাবস্থাতেই! আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য লন্ডনে নিয়ে আসা হলো তার দেহ। ঠিক তখনই মিশর থেকে জানা গেল গা শিউরানো এক সংবাদ।
যে চিকিৎসক-দলটা প্রফেসরের ময়নাতদন্ত করেছিল, তারা অজানা রোগে আক্রান্ত হয়েছে! আর সেই রোগটা অপ্রতিরোধ্য গতিতে বিস্তার হচ্ছে কায়রো জুড়ে। বিপদের আশঙ্কায় প্রফেসরের এক সহকর্মী যোগাযোগ করল তার অনেক দিনের বন্ধু, পেইন্টার ক্রোর সাথে। জানা গেল, বাইবেলে বর্ণিত সেই দশটি মহামারীর সত্যতা প্রমাণের জন্য মরুভূমিতে পা রেখেছিলেন প্রফেসর। মহামারীর প্রকোপ বাড়ার সাথে সাথে একটাই প্রশ্ন জাগল সবার মনে... ...আবারও কি পৃথিবী দেখা পেতে যাচ্ছে ওই মহামারীগুলোর?
বইয়ের তথ্য
| নাম | দ্য সেভেন্থ প্লেগ |
|---|---|
| ইংরেজি নাম | The Seventh Plague |
| লেখক | জেমস রলিন্স, মো. ফুয়াদ আল ফিদাহ, মোঃ আফরানুল ইসলাম সিয়াম |
| প্রকাশনী | বিবলিওফাইল প্রকাশনী |
| বিষয় | রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| আইএসবিএন | 9789843531902 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪০০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| পৃষ্ঠা সংখ্যা | 400 |
| ভাষা | bangla |
| ISBN | 9789843531902 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
