ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
নবিজির সুন্নত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ২০০
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৩
বিস্তারিত
ইসলামি জীবন ব্যবস্থার মূলভিত্তি হলো কুরআন ও সুন্নাহ। মহান আল্লাহ মানুষের কল্যাণে জীবন বিধান হিসেবে প্রিয় নবিজির মাধ্যমে গাইড স্বরূপ দান করেছেন আল-কুরআন। এর ব্যাখ্যা হচ্ছে নবিজির সুন্নাহ। ইরশাদ হচ্ছে—‘আর রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো।’—[সুরা হাশর, আয়াত : ৭]
সুন্নাহ মুমিনের অলংকার। জান্নাত লাভের অন্যতম সোপান। রাসুল্লাহ সা. এর সুন্নত পালনেই মুমিনের কল্যাণ ও সফলতা নিহিত। নবিজির জীবন দর্শন ও কর্মে যে যতোটুকু অনুসরণ করবে, সে ততোটুকু কল্যাণ ও সফলতা লাভ করবে। অতএব শান্তি ও নিরাপত্তায় সুন্নত অনুসরণের বিকল্প নেই।
আপনি জানেন কি—কিয়ামতের দিন কোন ব্যক্তি আরশের ছায়াতলে আশ্রয় পাবে?, কোন ব্যক্তির জন্য প্রিয় নবিজি জান্নাতের জামিন হবেন?, কোন সে আমল যার মাধ্যমে জাহান্নাম ও কপটতা থেকে মুক্তির আদেশ জারি হয়, এমনকি নবিজির পক্ষে জান্নাতের সুপারিশ ওয়াজিব হয়?
আপনার কি জানা আছে—কোন আমলে শারীরিক ও মানসিক সকল রোগের আরোগ্য রয়েছে? কোন আমলে বিনা হিসেবে জান্নাত লাভ হয়? কারা জান্নাতে প্রিয় নবিজির খুব কাছাকাছি থাকবে?—এমন সব চমৎকার সুন্নতের ডালি দিয়ে সাজানো এ গ্রন্থটি। যা আমাদেরকে নবিজির সুন্নত পুঙ্খানুপুঙ্খরূপে পালনে অনুপ্রাণিত করবে। জান্নাতের সরল পথে চলতে বিশেষভাবে সাহায্য করবে। নবিজির সুন্নত হোক আমাদের জীবন পথের পাথেয়।
বইয়ের তথ্য
| নাম | নবিজির সুন্নত |
|---|---|
| ইংরেজি নাম | Nobijir sunnot |
| লেখক | মাওলানা মুহাম্মদ আলী জাওহার |
| প্রকাশনী | ইলহাম |
| বিষয় | সুন্নাত ও শিষ্টাচার |
| পৃষ্ঠা সংখ্যা | ২০০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 200 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!