রাজশাহী ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ২০৮
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০১২
বিস্তারিত
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজশাহীতে যাঁরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, যাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বা নির্যাতন আর দুঃখ-কষ্টের শিকার হয়েছেন-এমন অনেক মানুষের বয়ান এই গ্রন্থের ভিত্তি। তাঁদের কথা শোনা বা জানা হয় না সচরাচর। অসংকোচেই তাঁরা তাঁদের অভিজ্ঞতার কথা বলেছেন।
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ কীভাবে তাঁদের দোরগোড়ায় পৌঁছেছিল, তখন তাঁরা হকচকিত বা ভীতসন্ত্রস্ত হয়ে কী করেছিলেন, কীভাবে সেই দুঃস্বপ্নের দিনে পালিয়ে বেড়িয়েছেন, কীভাবে দেশের বাইরে সংঘবদ্ধ হয়ে অস্ত্র ধরেছেন, স্বজন ও সহযোদ্ধাদের প্রাণ দিতে দেখেছেন; কেউ কেউ নিজেরা আহত হয়েছেন-এসবের বিবরণ আছে এই সংকলনে।
অনেকে বীরত্ব ও আÍত্যাগের গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে স্বাধীনতার পরপরই সমাজের সঙ্গে মিশে গেছেন কোনো স্বীকৃতির অপেক্ষা না করেই। ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধে ভৌগোলিক অবস্থানের কারণে রাজশাহী ছিল গুরুত্বপূর্ণ স্থান। এখানে যাঁরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অথবা এর শিকার হয়েছিলেন, তাঁদের মুখের কথা এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। যাঁরা সাক্ষাৎকার দিয়েছেন, তাঁরা সমাজের নানা পেশা ও স্তরের মানুষ। মুক্তিযুদ্ধ ছিল তাঁদের জীবনের অবিস্মরণীয় ঘটনা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনার জন্য এই গ্রন্থে অন্তর্ভুক্ত বয়ানগুলো সাহায্য করবে
বইয়ের তথ্য
| নাম | রাজশাহী ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান |
|---|---|
| ইংরেজি নাম | Rajshahi 1971: Ongshogrohonkari O Protakkhodorshiyo Boyan |
| লেখক | মুহাম্মদ লুৎফুল হক, রাশেদুর রহমান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | ইতিহাসে বাংলাদেশ |
| আইএসবিএন | 9789843338815 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১২ |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| ভাষা | bangla |
| ISBN | 9789843338815 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
