বাংলা কবিতা

পরিস্থিতি যেহেতু আগুন হয়ে আছে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 25020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৯৬
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২১

বিস্তারিত

ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প এবং পৃথিবী এলোমেলো সকালবেলায়-এর পরে এই তৃতীয় কাব্যগ্রন্থের নাম হওয়ার কথা ছিল-‘জিনারদী, জিনারদী’, কারণ কে যেন কবির মাথার মধ্যে সেই কবে বলে দিয়েছে সত্য জানবার ইচ্ছা থাকলে জিনারদী চলে যেতে। সেই থেকে মাসরুর আরেফিন ঘুরছেন পাঁচরুখী, মঠখোলা, বান্টি পার হয়ে ‘দী’ দিয়ে নামের শেষ এমন সব প্রান্তরের পথে পথে-মাধবদী আনন্দী নরসিংদী মৈষাদী চরনগরদী জিনারদী।

ওরা বিশ্বপ্রকৃতি আর মানব ইতিহাসের সদর বারান্দা, যার সামনের উঠানে পাতাবাহারের গাছ, যার ওপরের আকাশে জনতার প্রতি হুকুমদাতা বিষাক্ত নীল, আর যার পেছনের জঙ্গলে জাতিগত বিদ্বেষ, শ্রেণিঘৃণা, বর্ণবাদ, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ব্যালান্সশিটের টুকরোটাকরা ধরনের ইট-খোলামকুচি। তারপরও গড়গড় করে এগিয়ে চলেছে দুনিয়া-মেশিন-ভ্রুক্ষেপহীন। দেখা যাচ্ছে স্বর্ণলতা চেপে ধরেছে বটের গাছগুলোকে, আর কোকলতার ওপরে উঠে গেছে আলোকলতাগুলো। হস্টাইল হয়ে উঠছে সব কিছু।

বাংলা কী এর? জিনারদীর প্যারেড গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে ইনসিকিউরিট ফিল করছেন রোদ্দুর রায়। বাংলা কী এর? বলা হলো, সত্য হচ্ছে এই যে, কোনো রবার বুলেট যখন মাথায় আঘাত করে, তখন যে প্রক্রিয়ায় সে খুলি ভাঙে, সেটা রবার বুলেট ও খুলির মধ্যকার যৌথ এক স্ট্রাকচারাল বিজ্ঞান বটে। বাংলা কী এর? কিন্তু কী দরকার বাংলার? জিনারদীর ভাষা তো ইউনিভারসাল, পরিস্থিতি যেহেতু আগুন হয়ে আছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পরিস্থিতি যেহেতু আগুন হয়ে আছে
ইংরেজি নাম Porisisthi Jehetu Agun Hoye Ache
লেখক মাসরুর আরেফিন
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789845100601
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
ISBN9789845100601
বান্ডিংhard cover
মাসরুর আরেফিন

লেখক সম্পর্কে

মাসরুর আরেফিন

Mashrur Arefin ২০১৯-এ আগস্ট আবছায়া এবং ২০২০-এ আলথুসার, বাংলাভাষায় সম্পূর্ণ নতুন স্বাদের এ-দুটি উপন্যাস লিখে সমকালীন বাংলা সাহিত্যে আলোচনার কেন্দ্রে চলে আসা মাসরুর আরেফিন মূলত কবি। তাঁর জন্ম ১৯৬৯ সালে বরিশাল জেলায়। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য এবং মার্কেটিং ও ফিন্যান্স-এ। ২০০১ সালে প্রথম কাব্যগ্রন্থ ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প প্রকাশের পর তা বাংলা কবিতার পাঠককে দিয়েছিল নতুন কাব্যভাষার স্বাদ। বইটি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 25020% ছাড়