নজরুল তারিখ অভিধান
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৩৭২
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০১৯
বিস্তারিত
বিদ্রোহের দামামা বাজিয়ে আর মানবমুক্তির নিশান উড়িয়ে বাঙালির সমাজজীবনে চকিত আবির্ভাব হয়েছিল কাজী নজরুল ইসলামের। ‘বিদ্রোহী কবি’ অভিধায় ভূষিত এই কবি কবিতা ও সংগীতে, গল্প ও উপন্যাসে, নাটক ও চলচ্চিত্রে, সাংবাদিকতায় ও সম্পাদনায় সৃজনশীল নতুনত্বে মুগ্ধ করেছিলেন সর্বস্তরের বাঙালিকে।
প্রেম ও বিদ্রোহের চেতনায় উদ্ভাসিত ছিল তাঁর সৃজনশীল প্রতিভা। তারই আলোয় তিনি বাঙালিকে প্রাণিত করেছিলেন অসাম্প্রদায়িক ও দেশব্রতী চেতনায়, স্বপ্ন দেখিয়েছিলেন শোষণ ও বৈষম্যহীন মুক্ত স্বদেশের। বাংলা সাহিত্যের অন্যতম সেরা ও অসাধারণ জননন্দিত এই কবির জীবন ও কর্ম, সৃষ্টি ও সাধনার কালানুক্রমিক ও ধারাবাহিক ইতিবৃত্ত রচনার প্রয়াস নজরুল তারিখ অভিধান।
এ গ্রন্থে প্রামাণ্য তথ্য ও আকর উপাদানের ভিত্তিতে ড. মাহবুবুল হক নজরুল জীবনী পুনর্গঠনে ব্রতী হয়েছেন। নজরুলের পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত রচনার লক্ষ্যে এ গ্রন্থ প্রণয়ন একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা।
বইয়ের তথ্য
| নাম | নজরুল তারিখ অভিধান |
|---|---|
| ইংরেজি নাম | Nazrul Tarik Avidan |
| লেখক | ড. মাহবুবুল হক |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | ভাষা ও অভিধান |
| আইএসবিএন | 9847012008119 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৭২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 372 |
| ভাষা | bangla |
| ISBN | 9847012008119 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
