উয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৮)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ২২০
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- —
বিস্তারিত
উয়ারী-বটেশ্বর সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান। কৃষিজমি, বাগানবাগিচা ও ঘরবাড়ির নিচে চাপা পড়ে আছে আড়াই হাজার বছরের প্রাচীন একটি নগর। উয়ারী-বটেশ্বর অঞ্চলের ৫০ টি প্রত্নস্থান থেকে আবিষ্কৃত হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের পাথর ও প্রস্তুরীভূত জীবাশ্ম -কাঠের হাতিয়ার, তাম্র-প্রস্তর সংস্কৃতির গর্ত-বসতি এবং বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার তাৎপর্যপূর্ণ সব প্রত্নববস্তু। উয়ারী-বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম মহা জনপদ। দূর্গ নগরটি ছিল সেই মহা জনপদের রাজধানী। এটি গড়ে উঠেছিল সুপরিকল্পিতভাবে । ইতিমধ্যে এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দূর্গ-প্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব রাস্তাসহ ইটনির্মিত অনন্য স্থাপত্য নিদর্শন।
পুরাতন ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত উয়ারী-বটেশ্বর ছিল একটি নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। মনে করা হচ্ছে, টলেমি বর্ণিত সৌনাগড়াই উয়ারী -বটেশ্বর।আরও মনে করা হচ্ছে, উয়ারী বটেশ্বর অঞ্চলে ছিল গঙ্গাঋদ্ধি জাতির বাস। ভারতীয় উপমহাদেশের আদি ঐতিহাকি কালের অনেক নগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল উয়ারী-বটেশ্বরের। ২৩০০ বছরের প্রাচীন ৪০০০ কিলোমিটার দীর্ঘ বিশ্ববিখ্যাত সিলক্ রুটের সঙ্গেও যে উয়ারী বটেশ্বর সংযুক্ত ছিল, নানা নিদর্শনগত প্রমাণ থেকে সম্প্রতি তা উজ্জ্বল হয়ে উঠতে শুরু করেছে। উয়ারী-বটেশ্বরে বিকশিত হয়েছিল স্বল্প-মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা।
এখানে আবিষ্কৃত উপমহাদেশের প্রাচীনতম ছাপঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভান্ডার , অনন্য স্থাপত্যকীর্তি ,হরেক রকমের পুঁতি, সুর্দশন লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটি ও ধাতব শিল্পবস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি শিল্পীর দক্ষতা, উন্নত শিল্পবোধ ও দর্শনের পরিচয় বহন করে । এ গ্রন্থে এসব কিছুরই সমূল পরিচয় তুলে ধরা হয়েছে অনুপুঙ্খভাবে। brbr
বইয়ের তথ্য
| নাম | উয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৮) |
|---|---|
| ইংরেজি নাম | Wari-Bateshwar Shekarer Sandhane |
| লেখক | মুহাম্মদ হাবিবুল্লা পাঠান, সুফি মোস্তাফিজুর রহমান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | প্রাচীন সভ্যতার ইতিহাস |
| আইএসবিএন | 9789848765968 |
| পৃষ্ঠা সংখ্যা | ২২০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০১৭ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 220 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848765968 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
