ইসলাম ও বাংলাদেশ

রাজশাহীতে ইসলাম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
—
ভাষা
bangla
বাঁধাই
—
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

বিবেক ও জ্ঞান দেয়া সত্ত্বেও শয়তানের প্রলোভনে পড়ে মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারে এজন্য বিশ্বস্রষ্টা আল্লাহ যুগে যুগে নবী-রাসুল পাঠিয়ে মানবজাতিকে তাঁর কাঙ্ক্ষিত পথে চলতে সহায়তা করেছেন। পৃথিবী সৃষ্টির পর হতে নবী-রসুলের মাধ্যমে আল্লাহর প্রদত্ত বিধি-বিধানের অনুসরণে মানব প্রজাতির ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক পরিত্রাণ আশা করা যায়। আল্লাহ কর্তৃক নবী-রসুল প্রেরণের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ (স.) শেষ ও শ্রেষ্ঠ রসুল।

তাঁর নবুয়তের ধারাক্রমে ইসলাম একটি স্বয়ংসম্পন্ন ও পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহর স্বীকৃতির ঘোষনা আসে ওহি প্রেরণের শেষ প্রান্তে। এটি সত্য যে, নবুয়ত ও রিসালতের ধারা বন্ধ হওয়ায় তাঁর পর আর কোনো নবী ও রসুল আসবেন না। কিন্তু মহানবী (স.) সারা বিশ্বের মানবগোষ্ঠীর জন্য প্রেরিত রসুল হিসেবে তাঁর প্রচারিত ইসলামের কার্যক্রম চলতে থাকবে শেষ প্রলয় দিন পর্যন্ত। আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ মোতাবেক প্রতিটি মুসলমানকে সাধ্যনুযায়ী ইসলামের প্রচার ও প্রসারের দায়িত্ব পালন করতে হবে। তাই মহানবীর (স.) অনুসারীগণ ইসলামের অমিয় বাণী নিয়ে ছুটেছেন বিশ্বের চতুর্দিকে।

ইসলাম প্রচারের এই ধারাবাহিকতায় বাংলায় এসেছেন উলামা-মাশায়েখ এবং রাজশাহী অঞ্চলও তার বহির্ভূত নয়। ‘রাজশাহীতে ইসলাম’ গ্রন্থে লেখক বস্তুনিষ্ঠভাবে উপাত্ত-উপকরণের যাচাই-বাছাই করে এ অঞ্চলে ইসলামের আগমন থেকে শুরু করে জনজীবনে বহুমাত্রিক প্রচারের যে চিত্র তুলে ধরেছেন তা একই সাথে ইসলামি জীবনের ব্যাপক কার্যক্রম ও আঞ্চলিক ইতিহাস অনুসন্ধানের প্রতি জ্ঞানপিপাসুদেরকে আকৃষ্ট করবে।

উপসংহারসহ গ্রন্থটি ছয়টি অধ্যায়ে বিন্যাসিত। এগুলোতে জেলার পরিচিতি প্রাক-মুসলিম যুগ, মুসলিম যুগ, ইসলাম প্রচারের ধারা, মুসলিম স্থাপত্য, লিপি ও শিল্পকলা, শিক্ষাব্যবস্থা, সাহিত্য, সংস্কৃতি অর্থনীতি ও লোকাচারের উপর সংক্ষিপ্ত হলেও তাৎপর্যবাহী আলোচনা উপস্থাপিত হয়েছে।সূচিপত্র * জেলা পরিচিতি * প্রাক-মুসলিম যুগ * মুসলিম যুগ ও ইসলাম প্রচারের ধারা * স্থাপত্য, লিপি ও শিল্পকলা * রাজশাহী জেলা ও আধুনিক যুগ

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রাজশাহীতে ইসলাম
ইংরেজি নাম Rajshahita Islam
লেখক ড. এ কে এম ইয়াকুব আলী
প্রকাশনী তাম্রলিপি
বিষয় ইসলাম ও বাংলাদেশ
ভাষা bangla
ভাষাbangla
ড. এ কে এম ইয়াকুব আলী

লেখক সম্পর্কে

ড. এ কে এম ইয়াকুব আলী

অধ্যাপক ড. এ কে এম ইয়াকুব আলী বাংলাদেশের বগুড়া জেলায় ১৯৩৯ সালের ১ আগষ্ট জন্ম গ্রহণ করে। তার পিতা মরহুম আলহাজ্জ মোহাম্মদ বাসতুল্লাহ শেখ এবং মা মরহুমা ফাতিমা । তিনি ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৫২ সালে আলিম পরীক্ষায় প্রথম বিভাগে নবম স্থান অধিকার করেন। ১৯৫৪ সালে একই বোর্ড থেকে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন। এবার প্রথম বিভাগে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন। ১৯৫৫ সালে ঢাকা মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়