ম্যানেজমেন্ট ও নেতৃত্ব

মেনটরিং ১০১

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳140

৳ 17520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 35 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১১২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২০

বিস্তারিত

জন সি. ম্যাক্সওয়েল রচিত মেনটরিং ১০১: (বিজ্ঞ পরামর্শ দ্বারা প্রশিক্ষণ ১০১) বইয়ের অধ্যায় আছে মোট ৮টি। ছোট ছোট অধ্যায়। আপনি খুব সহজেই পড়ে শেষ করতে পারবেন। আপনি যদি মেনটর হিসাবে সাফল্য অর্জন করতে চান তবে প্রথমেই আপনাকে নিজের ও অন্যের সম্পর্কে ভালো করে খোঁজখবর নিতে হবে। মেনটরিং মানে মানুষকে বিজ্ঞ পরামর্শ দ্বারা প্রশিক্ষণ দেওয়া। পরামর্শ কেবল দিলেই হবে না। পরামর্শের সাথে বিজ্ঞতার সংযোগ থাকলেই কেবল সেখানে মেনটর বা মেনটরিং শব্দ ব্যবহার করা যাবে। ডগলাস এম. লাসন বলেছেন, ‘আমাদের আয়ুষ্কাল ক্ষণস্থায়ী হবে যদি আমরা কেবল গ্রহণ করে যাই। কিন্তু আমরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারব যদি আমরা মানুষকে কিছু দিয়ে যেতে পারি।’

হযরত মুহাম্মদ (সা.) মানুষের প্রতি মানুষের দায়িত্ব নিয়ে বলেন, ‘যখন কোনো মুসলিম গাছ লাগায়, অথবা কোনো ফসল বোনে; আর মানুষ বা পশুপাখি তা থেকে খায়, এ গাছ রোপণকারীর জন্য সদাকা হিসাবে গণ্য হয়। (সহীহ বুখারী, হাদীস ২৩২০; সহীহ মুসলিম, হাদীস ১৫৫৩)। আমাদের মহানবী (সা.) বৃক্ষ রোপণের মাধ্যমে পৃথিবীর মানুষকে কিছু দিয়ে যাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। একটি গাছ মানুষকে কতভাবে সহায়তা করে। ছায়া দেয়, আশ্রয় দেয়, ফল-ফুল দেয়, জীবন বাঁচানোর জন্য অক্সিজেন দেয় প্রভৃতি। ডগলাস এম. লসনও তাই বলেছেন। আমরা মানুষকে যত বেশি দিয়ে যেতে পারব আমরা তত বেশিদিন বেঁচে থাকতে পারব।

বেশির ভাগ মানুষ কেন অন্যদের (বিজ্ঞ পরামর্শ দ্বারা) প্রশিক্ষণ দেয় না তথা মেনটরিং করে না? একটি কারণ হচ্ছে (বিজ্ঞ পরামর্শ দ্বারা) প্রশিক্ষণ দিতে হলে তথা মেনটরিং করতে হলে অনেক কাজ করতে হয়। মেনটরিং এ সাফল্য পেতে হলে আপনাকে সাফল্যের প্রকৃত মানে জানতে হবে। প্রকৃত সাফল্য হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানা, আপনার সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার করা এবং অন্যদের মাঝে সাফল্যের বীজ বপন করা।

সাধারণত গড়পড়তা মানুষ এ কথা জানে না। তারা (পুরুষ বা নারী) চেষ্টা করে একটি গন্তব্যে পৌঁছানোর বা প্রতিবেশীর চেয়ে বেশি জিনিসপত্র বা সম্পদের অধিকারী হতে। আপনি যখন চিন্তা করবেন যে আপনার যা কিছু আছে তার কতটুকু ব্যবহার করতে পারছেন তখন আপনার মধ্য থেকে সব ধরনের হতাশা দূর হয়ে যাবে। এ সন্তুষ্টি নিয়ে আপনি নিজের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। আর নিজের সম্পর্কে জানতে পারলে আপনি অন্যের সম্পর্কেও জানতে পারবেন, তখন মানুষকে বুঝতেও পারবেন। আপনি মানুষকে যত ভালোভাবে বুঝতে পারবেন, তত বেশি মানুষকে (বিজ্ঞ পরামর্শ দ্বারা) প্রশিক্ষণ দিতে তথা মেনটরিং করতে পারবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মেনটরিং ১০১
ইংরেজি নাম Mentoring 101
লেখক জন সি. ম্যাক্সওয়েল, ফজলে রাব্বি
প্রকাশনী সাফল্য প্রকাশনী
বিষয় ম্যানেজমেন্ট ও নেতৃত্ব
আইএসবিএন 978-984-93615-7-8
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২০
ভাষাbangla
ISBN978-984-93615-7-8
বান্ডিংhard cover
পৃষ্ঠা সংখ্যা112
জন সি. ম্যাক্সওয়েল

লেখক সম্পর্কে

জন সি. ম্যাক্সওয়েল

আমেরিকান লেখক, বক্তা ও আধ্যাত্মিক উপদেষ্টা জন কেলভিন ম্যাক্সওয়েল এর জন্ম ১৯৪৭ সালে। তিনি মূলত নেতৃত্ব সংক্রান্ত বিষয় নিয়ে লিখে থাকেন। তার নেতৃত্বের মতাদর্শ হচ্ছে, ""এভরিথিং রাইজেস এন্ড ফলস অন লিডারশিপ"", যার অর্থ, সবকিছুর উত্থান এবং পতন নির্ভর করে নেতৃত্বের উপর। নিজস্ব ওয়েবসাইটে তিনি তাঁর এই দর্শন সম্পর্কে বলেন, ""এই দর্শনের ওপর অনেক কিছু নির্ভর করছে এবং সেজন্য সর্বস্তরে নেতা তৈরি করাকে আমি আমার জ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 140

৳ 17520% ছাড়