ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন

আরবী সাহিত্য, ব্যাকরণ ও কথোপকথন

আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাই (আওলাদিনা - বই ৩)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳450

স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৩০
ভাষা
arabic
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
২০২২

বিস্তারিত

আল-আরাবিয়্যাতু বাইনা ইয়াদাই আওলাদিনা (আরবি আমাদের সন্তানদের হাতের মুঠোয়) সর্বাধুনিক শিখন কৌশলে ৫-১৮ বছরের অনারব শিশু-কিশোরদের জন্য আরবি ভাষা শেখার সিরিজ।

এ পদ্ধতিতে দ্বিতীয় কোন ভাষার ব্যবহার ছাড়াই শিশুর মায়ের ভাষা শেখার মত একজন শিক্ষার্থী শোনা ও বলার মধ্য দিয়ে ভাষার প্রাথমিক জ্ঞান রপ্ত করার পর পর্যায়ক্রমে ভাষার গভীরে প্রবেশ করে।

বিবরণী'আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাই আওলাদিনা' (আরবি আমাদের সন্তানদের হাতের মুঠোয়) অনারব শিক্ষার্থীদের জন্য 'আরবি শেখানো' সিরিজগুলোর মধ্যে অন্যতম একটি সিরিজ।

'আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাই আওলাদিনা' (আরবি আমাদের সন্তানদের হাতের মুঠোয়) নারী-পুরুষ, শিশু-কিশোর সবার উপযোগী হবে; যাতে করে শিক্ষার্থীরা প্রস্তুতিমূলক ও প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে কিংবা উচ্চতর শিক্ষা কার্যক্রমে আরবি ভাষার পথ-চলা অপেক্ষাকৃত দ্রুত শুরু করতে পারে।

এই সিরিজটিতে ভাবপ্রকাশ ও যোগাযোগের ভাষার উপর বিশেষ জোর দেয়া হয়েছে। ফলে, শিক্ষার্থীরা সাধারণ কার্যকরী আরবি ভাষা থেকে বিভিন্ন কাঠামো শিখে, আরবি ভাষার ২০০০ সাধারণ শব্দভাণ্ডার, বিশেষ করে দৈনন্দিন জীবনের আবশ্যিক বিষয়গুলো এবং শিশু-কিশোর-তরুণদের পরিস্থিতি-নির্ভর বিভিন্ন শব্দাবলীও জানতে পারে।

আরবি উপনিবেশিকদের চাপিয়ে দেয়া কোন ভাষা নয়। এটি কুরআন ও হাদিসের ভাষা, কবরের ভাষা, আলাম-ই-বারযাখ এর ভাষা, বিচার-দিবসের ভাষা, জান্নাত ও জাহান্নামের ভাষা। দুনিয়াবি দৃষ্টিতে আরবি--২২টি দেশ, পঞ্চম বৃহত্তর জনগোষ্ঠী ও জাতিসংঘের ভাষা। আরবি ভাষা শেখা ইসলামের উচ্চতর জ্ঞানার্জনে আবশ্যক। আরবি ভাষা শিখলে আরব ও আফ্রিকার বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহে চাকুরীর সুযোগ হবে আবারিত। কুরআন অনুধাবনে হবে বিশেষ সহায়ক।

বৈশিষ্ট্য

- ছাত্রদের জন্য রয়েছে ১২টি বই এবং প্রতিটি বই পড়ানোর জন্য পাঠ কৌশলের বিস্তারিত নির্দেশনা সহ শিক্ষক কপি রয়েছে।- সিরিজটির উদ্দেশ্য হল শিক্ষার্থীকে ভাষার তিনটি দক্ষতা—ভাষাজ্ঞান, ভাবপ্রকাশ ও সাংস্কৃতিক দক্ষতা (কালচারাল কম্পিটেন্সি) অর্জনে সক্ষম করা।- আনন্দ-রোমাঞ্চকর শিখন স্টাইল, চিত্রকলা ও ভাষার ব্যবহারিক অনুশীলন (ল্যাঙ্গুয়েজ আক্টিভিটি) সমন্বয়ে রচিত।- আরবি ভাষা ও এর উপাদানগুলির (বিল্ডিং ব্লক) সন্নিবেশ বিবেচনা করে রচিত।- বহুল ব্যবহৃত শব্দ ও ভাষা-কাঠামোর অনুশীলন শিক্ষার্থীকে আরবি ভাষীদের সাথে যোগাযোগে সক্ষম করে গড়ে তোলে।- আরবি ভাষার মৌলিক ব্যাকরণ ও ধ্বনিতত্ত্বের জ্ঞান অন্তর্ভূক্ত।- শিখন সুদৃঢ় করার জন্য নিয়মিত পুনরাবৃত্তি সহ পর্যাপ্ত তাত্ত্বিক ও ব্যবহারিক অনুশীলনী।- প্রতিটি বইয়ের সাথে শিক্ষা সহায়িকা হিসেবে অডিও QR Code স্ক্যান এর মাধ্যমে শোনার সুযোগ।

'আল-আরাবিয়্যাতু বাইনা ইয়াদায়ই আওলাদিনা' সিরিজটি আল-আরাবিয়্যাতু বাইনা ইয়াদায়িক (আরবি আপনার হাতের মুঠোয়) সিরিজটির সাথে সমন্বিত বিধায়, এর অধ্যয়ন আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইয়িক এর মাধ্যমে আরবি ভাষা শেখা সহজ তর করবে।

এই সিরিজটি ‘আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইয়িক’ সিরিজটির মাধ্যমে পূর্ণতা পেয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাই (আওলাদিনা - বই ৩)
ইংরেজি নাম al arabiyatu baina yadai auladina-boi-3
লেখক ড. আব্দুর রহমান বিন ইবরাহীম আল ফাওযান, ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে-শায়েখ
প্রকাশনী ইলাননূর পাবলিকেশন
বিষয় আরবী সাহিত্য, ব্যাকরণ ও কথোপকথন,আরবি বই
পৃষ্ঠা সংখ্যা ১৩০
ভাষা arabic
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা130
ভাষাarabic
বান্ডিংpaperback
ড.

লেখক সম্পর্কে

ড. আব্দুর রহমান বিন ইবরাহীম আল ফাওযান

আরবী সাহিত্য, ব্যাকরণ ও কথোপকথন বিষয়ক লেখক · প্রকাশক: ইলাননূর পাবলিকেশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 450