থ্রিলার ও অ্যাডভেঞ্চার

ডাইনী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৮৪
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৮

বিস্তারিত

"ডাইনী" বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ

পৃথিবীতে অল্প কিছু মানুষের দখলে কিছু অলৌকিক ক্ষমতা থাকে। কিছু ক্ষমতা ঐশ্বরিক আবার কিছু ক্ষমতা অভিশপ্ত। আমরা সেই অভিশপ্ত দলের মানুষ। সহজ ভাষায় সেই অভিশপ্ত দলের মেয়েদের ডাকা হয় ডাইনী। আমরা সেই ডাইনী সম্প্রদায়। আদিম কাল থেকেই আমরা সমাজচ্যুত। সবাই আমাদের এড়িয়ে চলে, ভয় পায়। আগের দিনে ডাইনীদের পুড়িয়ে মারা হতাে। আমাদের নিঃশেষ করার সব চেষ্টাই করা হয়েছে। কিন্তু আমরা বেঁচে আছি, সবার মধ্যেই ছড়িয়ে আছি।

বেঁচে থাকার জন্য আমাদের ক্ষমতাগুলােকে লুকিয়ে রাখতে হয়। অনেকে ভাবে আমরা কালা জাদু করি, মানুষকে বশ করি, আজব আজব মিশ্রণ বানিয়ে মানুষকে খাইয়ে মেরে ফেলি। এই ক্ষমতা গুলাে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ধারণ করতে করতে এখন অনেকটাই হারিয়ে গেছে। তারপরও কিছু ক্ষমতা এখনাে আমরা ধরে রেখেছি।সবচেয়ে কঠিন ক্ষমতা হচ্ছে চির যৌবন ধরে রাখা, শরীরে আর মনে। চির যৌবন ধরে রাখতে চাইলে তােমাকে একজন বিশেষ সঙ্গী খুঁজে বের করতে হবে।

আমাদের ভাষায় সেই বিশেষ ধরণের পুরুষ মানুষদের বলা হয় তামালিক। এই পুরুষদের জন্ম অশ্বিন মাসের প্রথম অমাবস্যা রাতের মঙ্গল তিথিতে। শুনে যেমন সহজ লভ্য মনে হচ্ছে আসলে তেমন নয়। তােমাকে এমন তামালিক পুরুষকে খুঁজে নিতে হবে, যার প্রতি তুমি নিজেও আকর্ষণ বােধ করাে। তােমার পছন্দের তামালিক পুরুষ খুঁজে পাওয়া সহজ ব্যাপার না। তবে একবার যদি তাকে খুঁজে পাও কিছুতেই হাত ছাড়া করবে না। তােমার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে তুমি এই তামালিক মানুষ খুঁজে পাবে। সেটার জন্য তােমাকে কিছু করতে হবে না।

তুমি স্বাভাবিক ভাবেই বুঝে যাবে কে সেই বিশেষ পুরুষ। তােমার চির যৌবন আর অমরত্ব আসবে শুধুমাত্র এই বিশেষ মানুষটার কাছ থেকে। তুমি তার সাথে যত শারীরিক সম্পর্ক করবে ততই তার জীবনী শক্তি তােমার মধ্যে নিতে পারবে। তুমি কি বুঝতে পারছাে?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ডাইনী
ইংরেজি নাম Dainy
লেখক সালমা সিদ্দিকা
প্রকাশনী তাম্রলিপি
বিষয় থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789848058374
পৃষ্ঠা সংখ্যা ১৮৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৮
পৃষ্ঠা সংখ্যা184
ভাষাbangla
ISBN9789848058374
বান্ডিংhard cover
সালমা সিদ্দিকা

লেখক সম্পর্কে

সালমা সিদ্দিকা

সালমা সিদ্দিকার জন্ম নারায়ণগঞ্জ জেলা শহরে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি ই-কমার্সে পেশা শুরু করেন। বর্তমানে ওয়েলসের রাজধানী কার্ডিফে বসবাস করছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সালমা সিদ্দিকা বই পড়তে ভালোবাসেন। স্কুল জীবন থেকে লেখালেখির হাতেখড়ি।অন্যপ্রকাশ আয়োজিত গল্প কবিতা ডটকম নামে অনল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়