প্রযুক্তি

থিওরি অফ রিলেটিভিটি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳140

৳ 17520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 35 স্টকে নেই

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৯৬
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

ফ্ল্যাপে লিখা কথাঃ আজকালকার ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ম্যানেজার হতে চায়। তারা বিজ্ঞান পড়ে কিন্তু বিজ্ঞানী হতে চায় না। একশত বছর পূর্বে আইনস্টাইনের দেওয়া সূত্র আজকের সবার কাছে পরিচিত হয়ে উঠেছে এবং তা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সূত্রটির নাম-‘থিওরি অফ রিলেটিভিটি।’ আইনস্টাইনের সেই আলোড়ন সৃষ্টিকারী সূত্রটির সম্পর্কে জানতে হলে গণিতের কথাও জানতে হয়। এই সময়ের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বিজ্ঞানের এই জটিল ও কঠিন বিষয়কে নবম-দশম শ্রেণীর ছেলেমেয়েদের উপযোগী করে সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখেছেন। বইটি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করে তাদের সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং বিজ্ঞানমনস্নকতার বৃদ্ধি ঘটাবে।

বিজ্ঞানের সত্যিকারের কাহিনী যে বিজ্ঞানের কল্পকাহিনীর চেয়েও আরো রহস্যময় ও চমকপ্রদ-তা এই বইটি পাঠ করলে সহজেই বোঝা যাবে। ভূমিকাঃ একটা দেশকে গড়ে তুলতে হলে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার দরকার ঠিক সেরকম বিজ্ঞানীও দরকার। আমরা যখন ছোট ছিলাম তখন স্বপ্ন দেখতাম বড় হয়ে বিজ্ঞানী হব। বড় হয়ে যখন বিজ্ঞান নিয়ে একটুআধটু কাজ করতে পেরেছি তখন মনে হয়েছে এর চাইতে মজা আর কী হতে পারে? পৃথিবীতে যতরকম আনন্দ আছে তার মাঝে সবচেয়ে বেশি আনন্দ হতে গবেষণাতে।

যারা সেটা করেছে তারা সেটা জানে। আমার খুব মায়া হয় যখন দেখি আজকালকার ছেলেমেয়েরা আর বিজ্ঞানী হতে চায় না-তারা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ম্যানেজার হতে চায়। মাঝে মাঝে দুই-একজন যখন বিজ্ঞানী হতে চায়, তাদের বাবা-মায়েরা তখন জোর করে তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ম্যানেজার তৈরি করে ফেলেন। তাই আমাদের দেশে এখন চমৎকার ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ম্যানেজার আছে, কিন্তু বিজ্ঞানীর খুব অভাব! এই বইটা তাই লেখা হয়েছে বিজ্ঞানী তৈরি করার উদ্দেশ্যে। পৃথিবীর ইতিহাসে বিজ্ঞানের যত আবিষ্কার হয়েছে তার মাঝে অন্যতম হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে স্কুলের গণিত জানলেই এই থিওরিটি বোঝা সম্ভব। কাজেই তেরো-চৌদ্দ বছরের ছেলেমেয়েদের লক্ষ করে আমি এই বইটি লিখেছি। কেউ যেন মনে না করে খুব কঠিন একটা জিনিস একটু ছেলেমানুষি করে এখানে বলা হয়েছে। এখানে একেবারে সত্যিকারের থিওরি অফ রিলেটিভিটির কথা বলা হয়েছে, কেউ যদি এটা পড়ে তার সবকিছু বোঝে, সে বুকে থাবা দিয়ে বলতে পারবে, “আমি থিওরি অফ রিলেটিভিটি জানি!” কেউ যদি থিওরি অফ রিলেটিভিটি জানে শুধুমাত্র তা হলেই সে প্রথমবার অনুভব করতে পারবে আমাদের চারপাশের জগৎ কত রহস্যময়। তার চাইতে বড় কথা, সে বুঝবে এই রহস্যের একটি পৃষ্ঠা তার জন্যে উন্মোচিত হয়েছে-সামনে আরো না জানি আরো কত পৃষ্ঠা উন্মোচিত হবার জন্য অপেক্ষা করছে।

এই বইটা পড়ে একটা ছেলে বা মেয়েও যদি ঠিক করে “আমি বড় হয়ে বিজ্ঞানী হব”, আমি তা হলে মনে করব আমার পরিশ্রমটা সার্থক হয়েছে! মুহম্মদ জাফর ইকবাল ঢাকা ২৬ ডিসেম্বর ২০০৭ সূচিপত্রঃ ১. রিলেটিভিটির শুরু ২. আপেক্ষিক সময় ৩. দৈর্ঘ্য সংকোচন ৪. লরেন্টজের রূপান্তর ৫. লরেন্টজের রূপান্তরের ব্যবহার ৬. আপেক্ষিক ভর ৭. স্থানাংকের রূপান্তর ৮. প্রশ্ন এবং উত্তর

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম থিওরি অফ রিলেটিভিটি
ইংরেজি নাম Theory of Relativity
লেখক মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনী মাওলা ব্রাদার্স
বিষয় প্রযুক্তি
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
বান্ডিংhard cover
মুহম্মদ জাফর ইকবাল

লেখক সম্পর্কে

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 140

৳ 17520% ছাড়