বাংলা কবিতা

ঝরা পাতার র‍্যাপসোডি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 25020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৮০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

ঝরা পাতার র‍্যাপসোডি বইটি লায়লা ফারজানার এযাবৎ লেখা কবিতার একটি সংকলন এবং তার প্রথম প্রকাশিত বই । বাংলা কবিতার ইতিহাস সুদীর্ঘ । দলিল ধরে তাকালে সেই চর্যাপদ থেকে তার শুরু ।বাংলা ভাষায় এযাবৎ যুগপৎ অজস্র পাঠ্য ও অপাঠ্য কবিতা রচিত হয়েছে । বাংলা কবিতার সমৃদ্ধ ইতিহাসের কারণে আজ হয়তো একজন প্রাজ্ঞ পাঠক একটি কবিতার বই খুলে সুপাঠ্য কী অপাঠ্য , কোনো কবিতার খোঁজ করেন না , খোঁজ করেন একটি শিল্পরুচির ।

একটি কবিতার বই পাঠ করার পর প্রাজ্ঞ পাঠকের মনে যে প্রশ্নটি জাগে , তা হলো ‘ বইটি কোন নতুন শিল্পরুচি উপহার দিলো , কোন বাস্তবতার বয়ান করলো ? ‘ এখানেই ঝরা পাতার র‍্যাপসোডি উল্লেখযোগ্য । বিশ্বজনীনতা ও স্বাদেশিকতার নতুনতর মিশেল এ বইটি । লায়লা ফারজানা প্রায় দুই দশক ধরে নিউ ইয়র্কে বসবাস করছেন । একজন কবির অরিয়েন্টেশনই তার শিল্পরুচি অনেকখানি নির্ধারণ করে দেয় । বিশ্বনাগরিক লায়লা বাংলা কবিতার ঐহিত্যকে যেমন লালন করেছেন , তেমনি সমসাময়িক কবি হিসেবে চিহ্নিত করেছেন গ্রেগরি পাউলো , টেসি . কে . স্মিথ প্রমুখ কবিদের । ফলত চিরকালীন বাংলা কবিতা ও সমকালীন মার্কিন কবিতার মূল প্রবণতার সম্মিলনে গড়ে উঠেছে তার কবিতার নান্দনিকতা । যা সমকালীন বাংলা কবিতার মূল প্রবণতা থেকে খানিকটা দূরে এবং এখানেই তার স্বকীয়তা , এখানেই এ বইটির সার্থকতা ।

ঝরা পাতার র‍্যাপসোডি বইটি গদ্যছন্দ , মাত্রাবৃত্ত , স্বরবৃত্ত ও অক্ষরবৃত্ত ( মুক্ত অক্ষরবৃত্ত , মহাপয়ার ও মুক্তবন্ধ ) ছন্দে রচিত । বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে , শহরে , উপশহরে , গ্রামে , নানা বাস্তবতায় বসে বাংলা ভাষার কবিরা যেসব কবিতা লিখে চলেছেন , তা বাংলা ভাষার বৈচিত্র্যময় সম্পদ । সেই ভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে ঝরা পাতার র‍্যাপসোডি ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ঝরা পাতার র‍্যাপসোডি
ইংরেজি নাম Jhora Patay Rypsodi
লেখক লায়লা ফারজানা
প্রকাশনী মাওলা ব্রাদার্স
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789849623427
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
ISBN9789849623427
বান্ডিংhard cover
লা

লেখক সম্পর্কে

লায়লা ফারজানা

বাংলা কবিতা বিষয়ক লেখক · প্রকাশক: মাওলা ব্রাদার্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 25020% ছাড়