অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার

গোল্ডেন সিরিজের ৩টি বই

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1024

৳ 1,28020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 256 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১০৮৮
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৬

বিস্তারিত

যে ৩টি বই পাচ্ছেন:-

১। গোল্ডেন ফক্স - অনুবাদক : জেসি মেরী কুইয়া

২। গোল্ডেন বুদ্ধ - অনুবাদক : হুজাইফা তুল ইয়ামান

৩। গোল্ডেন লায়ন - অনুবাদক : লুৎফুন নাহার

"গোল্ডেন ফক্স" বইয়ের ফ্ল্যাপের লেখা:

টের পেল রামােন জেগে গেছে। নগ্ন দেহেই বিছানা থেকে লাফিয়ে নামল। ঠিক একটা জংলী বিড়ালের মতই চটপটে হাবভাব, হােলস্টার থেকে পিস্তল টেনে নেবার ধাতব শব্দটাও কান এড়াল না। অন্ধকারে ঝিলিক দিয়ে উঠল-আগ্নেয়াস্ত্রের শিখার হলুদ ফুল; বিশ গজ খােলা ভূমি পেরিয়ে গেল সিঙ্গেল একটা বুলেট... বিবাদমান আফ্রিকার ক্ষতস্থানের মাঝেই বর্বরােচিত নিষ্ঠুরতা নিয়ে বিস্ফোরিত হল দু'দশক ব্যাপী স্থায়ী শাসকগােষ্ঠীর দ্বন্দ্ব। প্যারি আর শন কোর্টনির জন্যে এ এক মরণাপন্ন যুদ্ধ; আন্তর্জাতিক সন্ত্রাসী গােষ্ঠির রােষানলে পড়ে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল ভাই।

পারস্পরিক ধ্বংসের স্বাক্ষী হয়ে এদের মাঝে আছে ইসাবেলা কোর্টনি, সুন্দরী, একরােখা ইসাবেলা জড়িয়ে গেছে ‘গােল্ডেন ফক্স' নামের মানুষটার সাথে যার ভেতর লুকিয়ে আছে এক অশুভ আর ভয়ঙ্কর রহস্য.... লন্ডনের সমাজের একেবারে অন্তঃস্থল থেকে শুরু করে অভিজাত স্পেন, রৌদ্রতপ্ত ইথিওপিয়া থেকে যুদ্ধ বিধ্বস্ত অ্যাংগােলাে আর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের হান্টিং গ্রাউন্ড পর্যন্ত এক বিশাল ভূমি ছেদ করে এগিয়েছে এর দৃশ্যপট, যুদ্ধের ময়দানের অনিন্দ্য সুন্দর এক কাহিনি এই গােল্ডেন ফক্স; একই সাথে প্রচণ্ড উত্তেজনা আর অপ্রতিরােধ্য এক অ্যাডভেঞ্চার।

“গোল্ডেন বুদ্ধ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ

নির্বাসিত দালাই লামাকে ঘরে ফিরিয়ে নেয়ার দায়িত্ব চাপল সাবেক সি.আই.এ এজেন্ট জুয়ান ক্যাব্রিলাের কাঁধে। সেই সাথে ফিরিয়ে আনতে হবে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি আর্টিফ্যাক্ট; নির্বাসনের সময় দালাই লামার হাতছাড়া হয়ে যায় স্বর্ণনির্মিত বুদ্ধ মূর্তিটি। এর সাথে সমগ্র তিব্বতের ভবিষ্যৎ আর বিশাল একটি অনাবিষ্কৃত তেলখনির ভাগ্যের প্রশ্ন সম্পর্কযুক্ত। ওদিকে গােদের উপর বিষফোড়ার মতাে আবির্ভূত হয়েছে ম্যাকাউ-এর এক নব্য কোটিপতি। গােল্ডেন বুদ্ধ কিনে নিয়েছে সে।

ওদিকে আগ্রহী আরাে এক সিলিকন ভ্যালি বিলিওনিয়ার, ম্যাকাউ পুলিশ ডিপার্টমেন্ট আর চাইনিজ প্রশাসন তাে আছেই। আর জুয়ান ক্যাব্রিলােও বা কম যায় কিসে। ত্রিমুখী সংঘাতে বিজয়মাল্য কার গলায় জুটবে বলা শক্ত। চীনের বিরুদ্ধে আরেক সুপার পাওয়ার রাশিয়াকে লেলিয়ে দিয়েও শেষরক্ষা কি হলাে তবে? তিব্বতের স্বাধীনতা প্রশ্নেও একই রকম অনিশ্চয়তা। একদল মার্সেনারী আর ওরিগণকে নিয়ে তিব্বতের উদ্দেশ্যে পাড়ি জমাল ক্যাব্রিলাে। বুকে সাহস আর দায়িত্ববােধের কমতি নেই ওদের।

"গোল্ডেন লায়ন" বইটির সম্পর্কে কিছু কথা:

দীর্ঘদিন ধরে চলে আসা রক্তক্ষয়ী যুদ্ধের অবশেষে সমাপ্তি হয়েছে; ইংরেজ আর ডাদের ভেতর বিদ্যমান সমস্যার আপাত সমাধান করে দিয়েছে একটি শান্তিচুক্তি । এদিকে বাবাকে হারানাের দুঃখ বুকে নিয়েই সমুদ্র যাত্রায় নেমেছে গােল্ডেন বাউ এর তরুণ ক্যাপ্টেন হেনরি কার্টনি যে অবশেষে তার ভালবাসার মানুষের সাথে একসাথে সময় কাটানাের সুযােগ পেয়েছে।

হাল আর তার প্রেয়সী, জেনারেল জুডিথ নাজেত ভেবেছিল, সামনের যুদ্ধহীন দিনগুলােতে নিজেদের মতাে করেই জীবন কাটিয়ে দিতে পারবে তারা। কিন্তু সব যুদ্ধ শেষ হয়ে যায়নি, কিছু যুদ্ধ আছে, যেগুলাে বন্ধ করার ক্ষমতা কোনাে শান্তিচুক্তির নেই । ক্যাপ্টেন হেনরি কার্টনি যাকে আগুনে পুড়ে দগ্ধ অবস্থায় জাহাজসহ সমুদ্রে তলিয়ে যেতে দেখেছিল, সে আবারাে ফিরে এসেছে আগের চেয়েও ভয়ংকররূপে...।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গোল্ডেন সিরিজের ৩টি বই
ইংরেজি নাম Golden sirizer 3ti boi
লেখক উইলবার স্মিথ, জেসি মেরী কুইয়া, হুজাইফা তুল ইয়ামান, লুৎফুন নাহার
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
পৃষ্ঠা সংখ্যা ১০৮৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা1088
ভাষাbangla
বান্ডিংhard cover
উইলবার স্মিথ

লেখক সম্পর্কে

উইলবার স্মিথ

উইলবার এডিসন স্মিথ, সাহিত্য জগতে উইলবার স্মিথ নামে যার ব্যাপক খ্যাতি রয়েছে | উইলবার স্মিথ মূলত একজন অ্যাডভেঞ্চারধর্মী থ্রিলার লেখক। ১৯৩৩ সালের ৯ জানুয়ারি উত্তর রোডেশিয়ার ব্রোকেনহিলে জন্মগ্রহণ করেন এ লেখক। শিশুবয়স থেকে বইয়ের প্রতি যে আগ্রহ সৃষ্টি হয়েছিলো তার অবদান সম্পূর্ণ স্মিথের মায়ের। সেকেন্ডারি স্কুলে পড়ার সময়ে স্কুল ম্যাগাজিনের গুরুভাগ দায়িত্বই ছিলো তার কাঁধে, তখন থেকেই স্বপ্ন দেখতেন সাংবাদিক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,024

৳ 1,28020% ছাড়