সমকালীন উপন্যাস

আবছা আলোয় দেখা কয়েকটি মুখ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳80

৳ 10020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 20 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৬৪
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৭

বিস্তারিত

মানুষের পরিচয় নাকি সে জীবনে কী হতে চায় তার ভেতরেই। তাহলে আবু জহরত ইমরান, যে স্পষ্ট করে জানত, সে ক্রিকেটার হতে চেয়েছিল, সে কেন ক্রিকেটার হতে পারল না? ঘটনাচক্রে ক্লাব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। পরে সে চেয়েছিল খেলাধুলার শিক্ষক হিসেবে কোনো একটি বিদ্যালয়ে চাকরি করতে। সেই চাকরি খুঁজতে গিয়ে পরিচয় হলো সারাবান তহুরা ওরফে সারাহ্র সঙ্গে। স্কুল শিক্ষিকা সারাহ্ তার একটি দিকের পরিচয় মাত্র, পেশাগত পরিচয়। কোনো এক রহস্যময় কারণে তার স্বামী তাকে ছেড়ে গিয়েছিল। প্রথাগত সুন্দরী সে নয়, কিন্তু রহস্যময়ী, আছে এক অপ্রতিরোধ্য আকর্ষণ।

তার জন্য প্রায় পাগল হতে বসেছিল এলাকার মাস্তান, পরে কমিশনার, আমান ডেভিড। অপহরণ করেছিল সারাহ্কে, করেছিল অদ্ভুত সব আচরণ। সারাহ্কে কাছে টেনে নিয়েছিল নির্বাচনে পরাজিত মিল্লাত হোসেন তরফদার, যিনি কিছুদিন আগেও ছিলেন স্থানীয় সংসদ সদস্য। সারাহ্ সমর্পিত হয়েছিল তার কাছে। নিজেকে দেওয়ার ভেতর দিয়ে অন্যকে জানতে চাওয়ার একটা খেয়াল বার বারই জেগে ওঠে সারাহ্র ভেতরে। কিন্তু জহরত, আমান ডেভিড বা ওই প্রাক্তন সাংসদ, এদের কারো কাছেই আসলে উন্মোচিত হয়নি সারাহ্র প্রকৃত মুখ। সারাহ্ও কতটুকু জানতে পেরেছিল তাদের? সে কি খুঁজছিল কাউকে? নাকি চেয়েছিল, কেউ তাকে খুঁজে নিক? নিয়তি তাকে নিয়ে দাঁড় করাল অন্যখানে। বিস্মৃত অতীত থেকে একজন মানুষ হাজির হলো তার সামনে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আবছা আলোয় দেখা কয়েকটি মুখ
ইংরেজি নাম Abchha Aloye Dekha Kayakti Mukh
লেখক হামীম কামরুল হক
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9847012005828
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা64
ভাষাbangla
ISBN9847012005828
বান্ডিংhard cover
হামীম কামরুল হক

লেখক সম্পর্কে

হামীম কামরুল হক

প্রখ্যাত কথাসাহিত্যিক কমলকুমার মজুমদারের লেখা কারো কারো কাছে জটিল ও দুর্বোধ্য। এই অভেদ্য সাহিত্য পাঠের ক্ষেত্রে এই বই হতে পারে সহজসূত্র। কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হামীম কামরুল হক কমলকুমারের সাহিত্যের ধরন ও বরণ ধরে এই বইয়ে চেষ্টা করেছেন কমলকুমারের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো সনাক্ত করতে। সেই বৈশিষ্ট্যের পথরেখা ধরেই তিনি এগিয়েছেন। বের করার চেষ্টা করেছেন কমলকুমার পাঠের সূত্র।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 80

৳ 10020% ছাড়