শিশু-কিশোর গল্প

আমি সাতটা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳45

৳ 6025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 15 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
—
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৫

বিস্তারিত

সব লেখা নয় , কিছু কিছু লেখা, বিশেষ ভাবে সনাক্ত কর একজন লেখককে।আর্টিস্টদের ‘সিগনেচার পেইন্টিং’ এর মতো। বলা যেতে পারে , ‘সিগনেটার রাইটিং’। তেমন একটা বই , ‘আমি সাতটা’। শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের অনবদ্য সাতটা গল্পের সংকলন। সিগনেচার রাইটিং।শিশু সাহিত্যের সব দিগ্বিজয়ীলেখক, আমীরুল ইসলামের প্রথম গল্পের বই এটা।

এর আগেই ‘খামখেয়ালী’ ছড়াগ্রন্থের জন্য অগ্রনী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার ১৯৮৪ পেয়েছেন তিনি। তারপর ‘আমি সাতটা’ । সাতটা গল্পেই লেখক আমীরুল ইসলাম তাঁর জাত পাত চিনিয়ে দিয়েছিলেন । চিনতে যে ভুল হয়নি পাঠকদের পরবর্তীতে তা প্রমাণিত । বিশ বছর পর পাঠক নন্দিত এই বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো। শিশু কিশোর সাহিত্যের পাঠকদের জন্য এর চেয়ে আনন্দের কী হতে পারে আর? দ্বিতীয় সংস্করণের ভূমিকাবই পড়তে খুব ভালোবাসতাম। তাই খেলতে খেলতে একদিন লিখতে শুরু করলাম।ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ,নিবন্ধ,-সবকিছু লেকার চেষ্টা করতাম। ছোটদের পাতাতে গল্পগুলো ছাপা হলে খুব আনন্দ পেতাম। ৮৫ সালে -সাতটা বাছাই গল্প নিয়ে বইটা বের হয়েছিল।

হাবিব ওয়াহিদ, মোজাফফর শামস আমার বন্ধুরা মিলে বইটা প্রকাশ করে । ইমদাদুল হক মিলন বইটির নাম দিয়েছিলেন। প্রচ্ছদ এঁকেছিলেন লুৎফর রহমান রিটন। বইমেলা (তখন এত ভিড় হতো না) মাঠে দুটো গল্প পড়ে হুমায়ুন আহমেদ বলেছিলেন, তোমাকে দিয়ে কিছু হবে-একথা বলব না। কিছু হয়েছে এটাই বলব। সেই কথা শুনে খুব উৎসাহ বোধ করেছিলাম। বই মেলায় ধ্রুব এষ ( তখনো প্রচ্ছদ আঁকা শুরু করেননি) বইটির দশটি কপি কিনলেন।খুব ভালো লেগেছিল বইটা তার।র আজ ২৫ বছর পরেও বইটার দ্বিতীয় সংস্করণের উদ্যোগ ধ্রুব এষই নিয়েছে। ধ্রুব আজ অনেক বড় শিল্পী, অনেক বড়ে লেখক। ধ্রুব, বইটার সঙ্গে অনেক আবেগ ছড়িয়ে আছে। অনেক স্মৃতি- বিস্তারিত একদিন লেখা যাবে। বইটি প্রকাশ করল আমাদের প্রিয় ভাগ্নে এ, কে, এম তারিকুল ইসলাম। কেন প্রকাশ করল - সেটা ও ভালো বলতে পারবে।

যখন পেছনের দিকে তাকাই তখন মনে হয় - আমাদের শৈশব,কৈশোর,যৌবনের দুরন্ত দিনগুলো বড় সুন্দর ছিল।সুন্দর দিন গুলো কেন হারিয়ে যায়? তারই স্মৃতি চিহৃ হিসেবে হয়তো রয়ে যায় ‘আমি সাতটা’র ছোট ছোট গল্প গুলি।আমীরুল ইসলাম৫৫, গোলারটেক,মিরপুর-১ঢাকা সূচিপত্র* অদ্ভুত একজন* রক্তগোলাপ* সেই অভিশপ্ত দ্বীপ* সাইকেল! সাইকেল* এলোমেলো দিপু* আমার নাম খট্রা* সত্যি ভূতের পাল্লায়

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমি সাতটা
ইংরেজি নাম Ami Satta
লেখক আমীরুল ইসলাম
প্রকাশনী তাম্রলিপি
বিষয় শিশু-কিশোর গল্প
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৫
ভাষাbangla
বান্ডিংhard cover
আমীরুল ইসলাম

লেখক সম্পর্কে

আমীরুল ইসলাম

জন্ম ৭ই এপ্রিল ১৯৬৪, লালবাগ, ঢাকা । পিতা প্ৰয়াত সাইফুর রহমান। মাতা প্ৰয়াত আনজিরা খাতুন। পিতৃব্য প্রয়াত কবি হাবীবুর রহমান, খ্যাতনামা শিশুসাহিত্যিক । শিশুসাহিত্যের সকল শাখায় সমান স্বচ্ছন্দ। ২০০৬ সালে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে খামখেয়ালি ছড়াগ্রন্থের জন্য পেয়েছেন শিশু একাডেমী আয়োজিত অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। পরে এই পুরস্কার পেয়েছেন আরও পাঁচবার । এ ছাড়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 45

৳ 6025% ছাড়