ব্যঙ্গ ও রম্যরচনা

চোখে রাজার ভালো সাজার রোগ যে এলো দেশে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳165

৳ 22025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 55 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৯৬
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২২

বিস্তারিত

মানুষের স্বভাব বদলাবে না! মানুষ প্রশংসা করবে সিংহের কিন্তু গালি দেবে কুকুরের নামেই! যদিও ঢাকা শহরের কুকুরগুলো বাঁচে নিদারুণ অবহেলায়! কবি হয়তো বসে থাকবেন মানুষের পায়ের নিচে, মানুষের ভেতরের কুকুরটা দেখার আশায়। ভূতলেখক বলে একদল লেখক আছেন যারা লেখেন, টাকা পান কিন্তু ছাপা হয় অন্যের নামে... ‘মাসুদ রানা’ নিয়ে শ্রদ্ধেয় কাজী আনোয়ার হোসেন আর আবদুল হাকিম-এর আইনি লড়াই ভুলবে না মানুষ... আপনি শুনতে চান কিংবা নাই চান, সন্ধ্যার পর থেকে ওয়াজ চলবে, রাস্তায় বাড়বে জ্যাম, বাসা বদলের ভোগান্তি পোহাতেই হবে আপনাকে... পোহাতে হবে করোনার হুমকি, চাকরির অনিশ্চয়তা বাড়বে, আয় রোজগার কমে গেলেও বাজারে আলু পটোল চাল তেলের দাম বাড়বে।

বাজেটের পর সবকিছুর দাম নাকি বাড়ে, মানুষের দাম বাড়বে কি না কেউ জানে না! বিশ্বের রাজনীতিতে নিয়ে দুশ্চিন্তা বাড়বে, আফগানিস্তান ছেড়ে চলে যাবে আমেরিকান সৈন্য, জুস ফ্যাক্টরি কিংবা লঞ্চে আগুন লাগবে, পুড়ে যাবে কিছু তাজা প্রাণ, তদন্তে বেরিয়ে আসবে ভবন বা লঞ্চের ত্রুটি, তারপর ভুলে যাবে সবাই! ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে খুনোখুনি, উত্তেজনা, একবারে তৃণমূল পর্যায়ে নৌকা ও বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনের নামে বিভাজন যেন ক্রমশ বাড়ছে! প্রতি বছরের মতো প্রিয় কিছু মানুষ বিদায় নেবে পৃথিবী থেকে... করোনার দ্বিতীয় ও তৃতীয় স্রোত মানুষকে ভোগাবে কিন্তু মানুষ কি মন খারাপ করে থাকবে?

করোনা নিয়ে মানুষের জ্ঞান কম না বেশি? বেশি বোঝা নাকি খারাপ। কম বোঝার বিপদও কিন্তু কম নয়। যেমন- করোনা শেষে হাসপাতালে ভর্তি হয়েছে এক তরুণী। তার বাচ্চা হবে। ডাক্তার জানতে চাইলেন বাচ্চার বাবা কে? তরুণী দীর্ঘশ্বাস ফেলে বলল- ‘চিনতে পারিনি! হাতে হাতমোজা আর মুখে মাস্ক পরে আসত তো’! করোনাকেও চেনা যায় না। সে নিঃশব্দ আততায়ী হয়ে আসে। তাই নিরাপদ ও সচেতন থাকুন। করোনা যেন আপনাকে না ছোঁয়! ২০২১ সালের বাংলাদেশ কেমন ছিল? মনে রাখার মতো কিছু ঘটনার রম্য উপাখ্যান- ‘মনে রাজার ভালো সাজার রোগ যে এলো দেশে’! মলাটবন্দি বাংলাদেশ সিরিজের নতুন বই...

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চোখে রাজার ভালো সাজার রোগ যে এলো দেশে
ইংরেজি নাম Chokhe Rajar Valo Sajar Rog Je alo Deshe
লেখক আহসান কবির
প্রকাশনী প্রিয়মুখ
বিষয় ব্যঙ্গ ও রম্যরচনা
আইএসবিএন 9789848078662
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
ISBN9789848078662
বান্ডিংhard cover
আহ

লেখক সম্পর্কে

আহসান কবির

ব্যঙ্গ ও রম্যরচনা বিষয়ক লেখক · প্রকাশক: প্রিয়মুখ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 165

৳ 22025% ছাড়