ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
ইসলামী ডেক্লারেশন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ১০০
- ভাষা
- bangla
- বাঁধাই
- paperback
- প্রথম প্রকাশ
- ২০২২
বিস্তারিত
“মহান নেতা ও দার্শনিক জ্ঞানসম্রাট আলিয়া ইযযেতবেগবিচ”। প্রতিকূল রাজনৈতিক আবহাওয়ায়ও তিনি তার ভিশনারী লক্ষ্য থেকে একবিন্দু সরে আসেননি। তখনকার পরিস্থিতিতে সক্রিয় রাজনীতি সম্ভব না হলেও ইসলাম, দর্শন ও অন্যান্য বিষয় নিয়ে তিনি বিস্তর লেখালেখি করেন। তার এ সময়ের বিখ্যাত কাজ হচ্ছে Islamic Declaration।
১৯৬৯ সালে বইটি তিনি লেখেন, যা ১৯৭০ সালে প্রকাশিত হয়। এ বইতে তিনি সে সময়ে যেসব বিষয়ে কথা বলেন, তা সম্ভবত তার সময়ের চেয়েও অনেক অগ্রগামী ছিলো, তখন এসব বিষয় কেউ ভাবতেই পারতো না। মূলত মুসলিম উম্মাহকে সামনে রেখেই Islamic Declaration লেখা হয়েছিলো, নির্দিষ্ট অঞ্চলের কথা এখানে আদৌ উল্লেখিত হয়নি।
Islamic Declaration এ আলিয়া যা বলতে চেয়েছিলেন, তার মূল প্রতিপাদ্য হলো, একমাত্র ইসলামই মুসলিম জনগণকে উজ্জীবিত করতে পারে, তাদের কল্পলোককে নাড়া দিতে সক্ষম, এবং তাদের ভবিষ্যৎ ইতিহাস নির্মাণের সক্রিয় সংগঠক হিসেবে ইসলাম রাখতে পারে ঐতিহাসিক ভূমিকা। পাশ্চাত্য দর্শন ও চিন্তাধারা দিয়ে মুসলমানের ভাগ্য বদালানো যাবেনা।
সাম্রাজ্যবাদী ব্যবস্থার নিন্দা জানা, শিক্ষার হার বাড়ানো, নারীর অধিকার পুনঃপ্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন, সন্ত্রাস-দুর্নীতি পরিহার, সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠার উপরও জোর দেন।
বইটি আলিয়া কমিউনিস্ট মেনিফেস্টো’র আলোকে লেখতে চেয়েছিলেন, মেনিফেস্টোকে কমিউনিস্টরা যেমন মুক্তির দলিল হিসেবে বিবেচনা করে, আলিয়ার মনেও হয়তো একই ধারণা কাজ করে থাকবে যে, “তার Islamic Declaration হবে সব মুসলমানের মুক্তিমন্ত্র”।
এ বইয়ের প্রতিক্রিয়া হয় খুব দ্রুত, একে প্রতিক্রিয়াশীল ও মৌলবাদী হিসেবে চিহ্নিত করা হয়, এবং পরবর্তীতে এ বইকে ভিত্তি করেই তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। এমনকি পাশ্চাত্যেও এ বই সম্পর্কে শীতল মনোভাব প্রকাশ করা হয়, কেননা তারা হয়তো বইয়ের প্রতিপাদ্য বিষয়টি মেনে নিতে প্রস্তুত ছিলোনা, যেখানে ইসলামকে সকল সমস্যা সমাধানের প্রধাণ সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | ইসলামী ডেক্লারেশন |
|---|---|
| ইংরেজি নাম | Islami Declaration |
| লেখক | আলীয়া ইজেতবেগোভিচ, বুরহান উদ্দিন |
| প্রকাশনী | মক্তব প্রকাশন |
| বিষয় | বিবিধ ইসলামী বই |
| পৃষ্ঠা সংখ্যা | ১০০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২২ |
| পৃষ্ঠা সংখ্যা | 100 |
| ভাষা | bangla |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!