নারী ও শিশুর স্বাস্থ্য

সদ্যভূমিষ্ঠ শিশুর যত্ন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳101

৳ 13525% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 34 স্টকে নেই

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৬৩
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৬

বিস্তারিত

"সদ্যভূমিষ্ঠ শিশুর যত্ন" বইটির সম্পর্কে কিছু কথা: ২০১৫ সালের বই মেলায় স্বাস্থ্য বিষয়ক সবচেয়ে বেশি বিক্রিত গ্রন্থটি ছিল ডা. আবু সাঈদ শিমুলের । অনলাইনে বই বিক্রির ওয়েবসাইট রকমারি.কম যে বেস্ট সেলার বইয়ের তালিকা করেছে তাতে গল্প, উপন্যাস আর রাজনৈতিক বইয়ের ভিড়ে ডা. সাঈদের গ্রন্থটিই কেবল স্বাস্থ্য বিষয়ক একমাত্র গ্রন্থ হিসেবে স্থান করে নিয়েছিল। এটি লেখকের ষষ্ঠ বই।

এতে নবজাতকের যত্ন নিয়ে আলােচনা করা হয়েছে। একটি শিশু জন্ম নেয়ার সাথে সাথে সবার মধ্যেই আনন্দের ঢেউ খেলে যায়। কিন্তু পরম আদরের এই সন্তানেরা যখন অসুস্থ হয়, তখন বেদনায় নীল হয়ে যাই আমরা। তখন দুশ্চিন্তার সীমা থাকে না। নতুন মা-বাবাদের সেই দুশ্চিন্তা লাঘবে এই বইটি যথেষ্ট সাহায্য করবে। চিকিৎসকের কাছে না গিয়ে কীভাবে ঘরে বসেই শিশুর চিকিৎসা করা যায় তা জানা যাবে এই বই থেকে।এতে করে নিজের উপকার তাে হবেই, আশপাশের মানুষগুলােকেও প্রয়ােজনীয় পরামর্শ দিতে পারবেন।

একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার যত্ন ও লালন পালনের বিস্তারিত তথ্য আছে বইটিতে। জন্মের পর কখন গােসল করাবেন, চুল কাটাবেন, বুকের দুধ কমে গেলে কী করবেন, সিজারিয়ান অপারেশনে কী করবেন, কীভাবে নাভির যত্ন নিবেন-ইত্যাদি বহুল আলােচিত প্রশ্নগুলাের উত্তর পাওয়া যাবে বইটিতে। বইটি নবজাতকের যত্ন ও রােগ নিয়ে আমাদের প্রচলিত অনেক ধারণা বা বিশ্বাসকে পালটে দিবে। সহজ-সরল ভাষায় লেখা বইটি সবার জন্য হৃদয়গ্রাহী হবে নিঃসন্দেহে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সদ্যভূমিষ্ঠ শিশুর যত্ন
ইংরেজি নাম Sodovumistho Sisur Jotno
লেখক ডা. আবু সাঈদ শিমুল
প্রকাশনী অন্বেষা প্রকাশন
বিষয় নারী ও শিশুর স্বাস্থ্য
আইএসবিএন 9789849178750
পৃষ্ঠা সংখ্যা ৬৩
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা63
ভাষাbangla
ISBN9789849178750
বান্ডিংhard cover
ডা. আবু সাঈদ শিমুল

লেখক সম্পর্কে

ডা. আবু সাঈদ শিমুল

ডা. আবু সাঈদ শিমুল, জন্ম চট্টগ্রামের পটিয়া উপজেলার লড়িহরা গ্রামে। মা-রোকেয়া বেগম, বাবাআবুল কাশেম চৌধুরী। এমবিবিএস পাশ করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে । বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। ডা. আবু সাঈদ শিমুলের শিশু স্বাস্থ্য বিষয়ক লেখালেখির শুরু ছাত্র অবস্থা থেকেই। তা আরও বেগবান হয় একটি জাতীয় দৈনিকের স্বাস্থ্য পাতার বিভাগীয় সম্পাদক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 101

৳ 13525% ছাড়