ইতিহাস সম্পর্কিত অনুবাদ

চাচনামাহ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

৳ 40025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২৭২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৪

বিস্তারিত

"চাচনামাহ" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ ঐতিহ্য ও ইতিহাসের শিকড়ের গভীরে উঁকি দিয়ে খৃস্টীয় অষ্টম শতকের গােড়ার দিকের সেই যুগের সাথে বর্তমান ও ভবিষ্যতের পাঠকের সেতুবন্ধনের প্রচেষ্টায় রচিত এই দুর্লভ সৃষ্টি। সিন্ধের রাজা চাচের নাম থেকেই চানামাহ্র নামকরণ হয়েছে। রাজপুত রাই রাজবংশের শেষ রাজা রাই সাহাসীর মৃত্যুর পর সুন্দরী ছলনাময়ী রানী সুহান্দীর সাথে প্রণয় ও পরিণয়ের মাধ্যমেই সিংহাসন আরােহণ করেন ব্রাহ্মণ সিলাইজ পুত্র চা।

চাপুত্র দাহারের শাসনামলে সিন্ধের সমুদ্রবন্দর দেবলের কাছাকাছি জলদস্যুরা আটটি আরব জাহাজ লুণ্ঠন করে। শ্রীলংকায় অবস্থানরত কতিপয় আরব বণিকের মৃত্যু হলে সেখানকার রাজা সেই বণিকদের বিধবা স্ত্রী ও পরিজনদেরকে সেসব জাহাজে করে আরবে পাঠানাের ব্যবস্থা করেছিলেন। জাহাজগুলােতে হাজ্জায বিন ইউসুফ ও তকালীন খলিফা ওয়ালিদের জন্যেও মহামূল্যবান উপহার সামগ্রী পাঠানাে হচ্ছিল। এই ঘটনার পর হাজ্জা সিন্ধের রাজা দাহারের কাছে বন্দী লােকজন ও লুণ্ঠিত ধনসম্পদ ফেরত দেবার দাবী জানান, কিন্তু জলদস্যুদের ওপর কোনােরকম কর্তৃত্ব নাই অজুহাতে দাহার সে দাবী প্রত্যাখ্যান করেন।

এতে হাজ্জা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দাহারকে উচিত শিক্ষা দেবার জন্য সিন্ধে প্রাথমিকভাবে দুটি অভিযান পাঠান। প্রতিকূলতার কারণে দুটি অভিযানই ব্যর্থ হয়, তারপর হিজরী ৯২ সনে হাজ্জা তাঁরই ভ্রাতুস্পুত্র সতের বছরের তরুণ যুবা মুহম্মদ কাসিমের নেতৃত্বে সিন্ধে অভিযান পরিচালনা করেন। প্রচুর পরিমাণে রসদ, অসংখ্য যােদ্ধা, যুদ্ধ সরঞ্জাম এবং দুর্গ ধ্বংসকারী ‘আরুশাখ’ যন্ত্রের সহায়তায় দেবল বন্দর ও দেবল দুর্গ দখল করা হয়। দাহারের কুশাসনে অতিষ্ট স্থানীয় জাট ও মেদ গণ মুহম্মদ কাসিমের বাহিনীতে যােগ দিয়েছিলেন। তারপর নিরুনসহ অসংখ্য দুর্গ-শহর দখলে নেবার পর রাওয়ারে যুদ্ধ চলাকালীন অকস্মাৎ দাহার ধরাশায়ী হন এবং আরব সৈন্যরা তাকে বন্দী করে শিরচ্ছেদ করে।

তারপর বিজয়ী বীর মুহম্মদ কাসিম ক্রমান্বয়ে ব্রাহ্মণাবাদ, আলর, মুলতান জয়ের মাধ্যমে সিন্ধে আরব শাসনের সূচনা করেন। অসম্ভব রণদক্ষতা ও অতুলনীয় বীরত্ব প্রদর্শনকারী এই বীরকে অবশেষে কেন তুচ্ছ মৃত্যু বরণ করতে হয়েছিল, ইতিহাস অধ্যয়ণকারীরা নিজেদের জন্য অবশ্যই প্রশ্নটির নিষ্পত্তি করতে সমর্থ হবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চাচনামাহ
ইংরেজি নাম Charchnama
লেখক আলি বিন আবু বাকার কুফি, মধুসূদন মিহির চক্রবর্তী
প্রকাশনী অন্বেষা প্রকাশন
বিষয় ইতিহাস সম্পর্কিত অনুবাদ
আইএসবিএন 9789847116952
পৃষ্ঠা সংখ্যা ২৭২
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ 2 · ২০১৮ সাল
প্রথম প্রকাশ ২০১৪
পৃষ্ঠা সংখ্যা272
ভাষাbangla
ISBN9789847116952
বান্ডিংhard cover
আল

লেখক সম্পর্কে

আলি বিন আবু বাকার কুফি

ইতিহাস সম্পর্কিত অনুবাদ বিষয়ক লেখক · প্রকাশক: অন্বেষা প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300

৳ 40025% ছাড়