পদার্থবিদ্যা

কোয়ান্টাম ফিজিক্স

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳450

৳ 60025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৩০২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

"কোয়ান্টাম ফিজিক্স" বইয়ের ফ্ল্যাপের লেখা: বিংশ শতাব্দীর শুরুতেই বদলে গেল পদার্থবিদ্যার ইতিহাস। জন্ম হলাে নতুন এক বিজ্ঞানের। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের হাত ধরে পথ চলা শুরু বিজ্ঞানের নবতম শাখাটির বিজ্ঞানী নীলস বাের একঝাঁক তরুণ শিষ্য নিয়ে ঝাপিয়ে পড়লেন অতি পারমাণবিক জগতের রহস্যভেদ করতে। জন্ম হলাে কোয়ান্টাম বলবিদ্যার। নতুন এই বিজ্ঞান তছনছ করে দিল প্রকৃতির চিরচেনা নিয়মগুলােকে। অনিশ্চয়তাই হয়ে উঠল আধুনিক পদার্থবিদ্যার মূল ভিত্তি।

এই বইয়ে পদার্থবিদ্যার নতুন ও জটিলতম শাখাটিকে সাধারণ পাঠকের বােধােগম্যের ভেতরে আনার চেষ্টা করা হয়েছে সহজ-সরল প্রাঞ্জল গদ্যে। সেই সাথে উঠে এসেছে কালের গর্ভে গুমরে মরা আধুনিক বিজ্ঞানের অনেক অজানা ইতিহাস।

"কোয়ান্টাম ফিজিক্স" বইয়ের ভূমিকা: কোয়ান্টাম ফিজিক্স নিয়ে ছেলেমেয়েদের মধ্যে একধরনের আতঙ্ক আছে। অনেকেই ভাবে, সাধারণ মস্তিষ্কে এটা বােঝা সহজ নয়। এর জন্য অতি মেধাবী হতে হবে। বিজ্ঞানী-টিজ্ঞানী আরকি। তাছাড়া দুর্বোধ্য গণিত না জনলে নাকি কোয়ান্টাম ফিজিক্স বােঝা অসম্ভব । অনেকে আবার মনে করেন, কোয়ান্টাম জগৎ বাস্তব জ্ঞানে বোেঝা সম্ভব নয়। এটা ঠিক, কোয়ান্টাম ফিজিক্স বেশ জটিল। তবে দুর্বোধ্য নয়। চেষ্টা করলে স্কুলের গণিত আর বিজ্ঞানের জ্ঞান দিয়েই সেটা বােঝা সম্ভব। আমি জানি, এই কথাটা অনেকেই মানতে চাইবেন না। তাঁদের বলব দয়া করে বইটা শুরু থেকে শেষ করুন, আশা করি কোয়ান্টামের ধ্রুম্রজাল কেটে যাবে। অন্তত প্রাচীন কোয়ান্টাম বা কোয়ান্টাম তত্ত্ব কি, সেটা বুঝতে বেগ পেতে হবে না। আর এই বইটা পড়ার জন্য আপনাকে ক্যালকুলাস, টেন্সর বিশ্লেষণ, হ্যামিল্টনীয়ান গতিবিদ্যা, ফুরিয়ার ধারা এমনকি ম্যাটিক্স বলবিদ্যার দখল না থাকলেও চলবে। বাস্তব জগতের সাথে কোয়ান্টাম জগতের সাদৃশ্য তেমন নেই। তবু কিছু কিছু বিষয় বােঝাতে বাস্তব জগতের উদাহরণ টানা হয়েছে। উদ্দেশ্য, পাঠকের মনে কোয়ান্টাম জগতের একটা ছবি তৈরি করা। আর সেই ছবি দেখতে গিয়ে পাঠক কোয়ান্টাম জগৎ আর বাস্তব জগতকে মিলিয়ে ফেলবেন না বলেই আমার বিশ্বাস।

বইটাতে শুধু প্রচীন কোয়ান্টাম আর কোয়ান্টাম বলবিদ্যা নিয়েই আলােচন করা হয়নি, কোয়ান্টামের ভীত কীভাবে তৈরি হলাে, কীভাবে জন্ম হলাে পূর্ণাঙ্গ কোয়ান্টাম তত্ত্বের, সেসবও তুলে আনার চেষ্টা করা হয়েছে গল্পের ঢংয়ে। তারপরও ভালাে-মন্দ যাচাইয়ের ভার পাঠকদের হাতে। কিছু ভুল-ত্রুটি হয়তাে রয়ে যাবে। তবে তথ্যগত ত্রুটি থাকলে, দয়া করে ই-মেইলে জানাবেন। আপনাদের মূল্যবানুমতমতই বইটির ভবিষ্যৎ সংস্করণ নির্ভল হতে সাহায্য করবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কোয়ান্টাম ফিজিক্স
ইংরেজি নাম Quantum Physics
লেখক আব্দুল গাফফার রনি
প্রকাশনী অন্বেষা প্রকাশন
বিষয় পদার্থবিদ্যা
আইএসবিএন 9789849277354
পৃষ্ঠা সংখ্যা ৩০২
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৭ সাল
পৃষ্ঠা সংখ্যা302
ভাষাbangla
ISBN9789849277354
বান্ডিংhard cover
আব্দুল গাফফার রনি

লেখক সম্পর্কে

আব্দুল গাফফার রনি

আবদুল গাফফার রনি জন্ম ৩ ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁটাপােল গ্রামে, মাতুলালয়ে। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইছামতীর তীরঘেঁষা শ্যামকুড় গ্রামে তাঁর বেড়ে ওঠা । আধাবােহেমিয়ান । ঘর আছে আবার ঘর ছাড়তেও জানেন । প্রকৃতির হাতছানিতে বেরিয়ে পড়েন। দেশের পথে-প্রান্তরে, সাগরে-পাহাড়ে, জঙ্গলে । ভালােবাসেন বই পড়তে, গান নেতে। বিভূতিভূষণের অপু-দুর্গা, ইছামতী, গ্রাম, প্রকৃতি তার মনে গভীরভাবে রেখাপাত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 450

৳ 60025% ছাড়