বাংলা কবিতা

কিশোর গল্পসমগ্র-১

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳375

৳ 50025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 125 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৩৬০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৫

বিস্তারিত

ফ্ল্যাপে লিখা কথা কিশোররগল্প লেখা হয় কিশোর পাঠক তথা ছোটদের কথা ভেবেই। তাই বলে বড়দের পড়তে মোটেই মানা নেই। ওটা করে বড়রা। পাতা ওল্টানো দূরের কথা, বড়দের অনেক বই ছোটদের জন্যে ছুঁয়ে দেখাও নিষেধ। ছোটদের বইয়ের জগতে এমন বিশ্রী নিষেধাজ্ঞার পাঁচিল কোথাও নেই। উঁকি দেয়া শুধু নয়, যে কেউ বুক ফুলিয়ে ঢুকতে পারে এর রাজ্যে। এ জন্যে প্রয়োজন শুধু শিশুর সারল্যমাখা সংবেদনশীল অন্তর।

বিচিত্র বর্ণে বর্ণিল কিশোর ভুবন। কত না উৎসাহ, উদ্দীপনা, কৌতূহল! কত না অনুভূতিপ্রবণ সংবেদনশীলতা! কৈশোরের বেশির ভাগ সময় কাটে ইশকুলে। বন্ধুদের সঙ্গে হইচই, খেলাধূলা, লেখাপড়া, ইশকুলের টিচার এমন কি ভালো মানুষ দপ্তরটি পর্যন্ত তাই কিশোর গল্পের চরিত্র হয়েছে, বিষয়বস্তু হয়েছে। ইশকুলের বাইরে থাকে পারিবারিক পরিমণ্ডল। সেখানে নিতান্ত আপনজনদের সঙ্গে মান অভিমান, দুষ্টৃমি, খুনসুটি মিলিয়ে রচিত হয় মধুর স্মৃতি।

কিশোরগল্পে সেই সব স্মৃতির প্রজাপ্রতি ডানা ঝাপটায়, উড়ে উড়ে যায়। অসম্ভবকে সম্ভব করারও দুঃসাহসিক স্বপ্ন দেখে কিশোরেরা। স্বপ্নভঙ্গের বেদনার অভিঘাত যেমন কিশোরমানসে ঢেউ তোলে, আবার ঘুরে দাঁড়াবার প্রতিজ্ঞাও তেমনই অঙ্কুরিত হয় কিশোর মনোভূমিতেই। এই সব নিয়ে রফিকুর রশীদের কিশোর গল্পসমগ্র-১

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কিশোর গল্পসমগ্র-১
ইংরেজি নাম Kishor Golposomgro-1
লেখক রফিকুর রশীদ
প্রকাশনী অক্ষর প্রকাশনী
বিষয় বাংলা কবিতা,বয়স যখন ১২-১৭
আইএসবিএন 9789849026747
পৃষ্ঠা সংখ্যা ৩৬০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৫
ভাষাbangla
পৃষ্ঠা সংখ্যা360
বান্ডিংhard cover
ISBN9789849026747
রফিকুর রশীদ

লেখক সম্পর্কে

রফিকুর রশীদ

রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 375

৳ 50025% ছাড়