তাসহীলুল মাওয়ায়েজ ৫ম খণ্ড (বাংলা)
আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৩৫২
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০১৯
বিস্তারিত
বিগত শতাব্দীর মুজাদ্দিদ হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. যে পরিমাণ দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন তা ইসলামের ইতিহাসের এক বিস্ময়ই বটে। ওয়াজ-নসীহত ও লেখালেখির মাধ্যমে দ্বীনের প্রতিটি বিষয় স্বচ্ছ ও পরিচ্ছন্নরূপে পেশ করেছেন উম্মতের সামনে।
বিশেষ করে উম্মতের আধ্যাত্মিক উন্নয়ন সাধনে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁর রচনা-ভাণ্ডার বিশাল। কেবল তাঁর ওয়াজ ও বয়ানের সংকলন প্রস্তুত হয়েছে ৩২ খণ্ডে। হযরত থানভী রহ. এর জীবদ্দশায়ই তাঁর বয়ানসমগ্র থেকে নির্বাচিত ৫২টি বয়ানের সহজ-সরল উপস্থাপনার একটি সংকলন প্রস্তুত হয়। নাম রাখা হয় `তাসহীলুল মাওয়ায়েজ'।
এ গ্রন্থটি সম্পর্কে হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফআলী থানবী রহ.-এর মুল্যবান মন্তব্য হলো, তাসহীলুল মাওয়ায়েজ সংকলনটি যেন বেহেশতী জেওর-এর মতো প্রতিটি ঘরে থাকে, তাতে পরিবার-পরিজনের ইসলাহ ও সংশোধনে এর সুদূরপ্রসারী প্রভাব ও উপকারিতা খুব দ্রুত পরিলক্ষিত হবে।
থানভী রহ. এর রচনাবলি, বাণী-সংকলন, ইসলাহী চিঠি-পত্র ও বয়ান সংকলন। হেদায়াতের অমূল্য রত্ন ভান্ডার। হযরতের ওয়াজ ও বয়ান সংকলন লাখো মানুষের হৃদয় বদলে দিয়েছে। দ্বীনের নাম শুনে পলায়নপর ব্যক্তিও দীনের আশেক-প্রেমিকে পরিণত হয়েছে।
নিজেকে আলোকিত করতে, নিজের অন্তরাত্মা পরিচ্ছন্ন করতে এবং পরিবার ও সমাজকে সংশোধন করতে পরম আস্থায় হাতে তুলে নিন ‘তাসহীলুল মাওয়ায়েজ’।
বইয়ের তথ্য
| নাম | তাসহীলুল মাওয়ায়েজ ৫ম খণ্ড (বাংলা) |
|---|---|
| ইংরেজি নাম | Tashilul mawayj - 5 |
| লেখক | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., মাওলানা আতাউল্লাহ আব্দুল জলীল |
| প্রকাশনী | গ্রন্থালয় |
| বিষয় | উপদেশমূলক বয়ান, নসীহত, বাণী, সময়ের মূল্য |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৫২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 352 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
