ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
রবীন্দ্রসৃজনে বাংলাদেশ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ১১০
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২০
বিস্তারিত
সৃজনশীল প্রতিভা উজ্জীবিত হয় স্থানকালের সন্নিপাতে। চেতনা যেহেতু বস্তুরই উন্নত ও সম্প্রসারণশীল রূপ, তাই তা জড়িয়ে থাকে বস্তুজগতের চতুর্মাত্রায়। সেই মাত্রায় নিবিড়ভাবে সম্পৃক্ত থাকে সময়। বস্তুজগৎ, মানুষ ও তার কর্মপ্রবাহ-মনস্তত্ত্ব-বাসনা সেই সম্পৃক্তায়নের মৌল প্রাণতা। রবীন্দ্রনাথ সৃজনাবেগে চঞ্চল, ক্রিয়ামুখর ও জীবনঘন হয়ে উঠেছিলেন বাংলাদেশের পতিসর-শাহজাদপুর-শিলাইদহে এসে।
তাঁর জনজীবনাভিজ্ঞতা, ভূপ্রকৃতি আর কৃষি সাংস্কৃতিক প্রাণপ্রবাহটি উচ্ছলিত হয়েছিল এই বঙ্গে বসবাসের সূত্রে এবং তাঁর চেতনা থেকে ঘুচে গিয়েছিল কলকাতার বাবু-কালচারের ক্ষয়-ক্ষতি, ঔপনিবেশিক সংস্কৃতি-শিক্ষার সংকট ও জটিলতা। বাংলাদেশে রবীন্দ্রনাথের আগমন ও দশকব্যাপী বসবাস একদিকে তাঁকে করেছে সৃষ্টিমুখর, উৎসার ঘটিয়েছে প্রকৃতির গহনে-সৌন্দর্যে অবগাহনের ফল্গুধারার। তিনি বিশ্বজাগতিকতাকেও এখানে এসেই নিজ অনুভবে-বোধে জারিত করতে পেরেছিলেন। রবীন্দ্রসৃজনে বাংলাদেশ এই নাতিপরিসর গ্রন্থটির রচয়িতা তরুণ লেখক রাফাত মিশুর আবেগঘন বিশ্লেষণধর্মী একটি কাজ। তিনি ছিন্নপত্র, সোনার তরী-চিত্রা-চৈতালি কাব্যত্রয় এবং ‘রবীন্দ্রগল্পে বাংলাদেশের চার প্রকৃতিকন্যা’ নিয়ে অনুপুঙ্খ ব্যাখ্যায় উন্মোচন করতে চেয়েছেন রবীন্দ্রনাথের শিল্পদর্শন, জীবনবোধ, নারী-মনস্তত্ত্ব এবং এসবের পরিপ্রেক্ষিতরূপে তৎকালীন বাংলাদেশের ভূপ্রাকৃতিক রূপবর্ণিল প্রাণশক্তিকে।
রবীন্দ্রনাথ যে নিছক প্রকৃতিমুগ্ধতায় অবসিত না হয়ে তার মধ্যে কর্মপ্রবাহ ও নারীমনকে আবিষ্কার করতে পেরেছেন, তা গ্রন্থকার উন্মোচন করতে সমর্থ হয়েছেন। ‘গীতাঞ্জলির বিরহদর্শন’-এর মতো দার্শনিক-সাঙ্গিতিক জটিল বিষয়ও এখানে সন্নিবেশিত। তদুপরি লেখক অন্নদাশঙ্কর রায়ের আর্ট ভাবনার ব্যাখ্যায় ক্ষীণভাবে হলেও রবীন্দ্রশিল্পভাবনার সূত্র গেঁথেছেন। গ্রন্থটি প্রাঞ্জল ও তথ্য-উপাত্তে সমৃদ্ধ। এই তরুণ লেখকের রবীন্দ্রবীক্ষার প্রারম্ভবিন্দুরূপে রবীন্দ্রসৃজনে বাংলাদেশ গ্রন্থটি সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। —অধ্যাপক ড. বেগম আকতার কামাল বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বইয়ের তথ্য
| নাম | রবীন্দ্রসৃজনে বাংলাদেশ |
|---|---|
| ইংরেজি নাম | Rabindra-srijone Bangladesh |
| লেখক | রাফাত মিশু |
| প্রকাশনী | আদর্শ |
| আইএসবিএন | 9789848040706 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২০ |
| পৃষ্ঠা সংখ্যা | 110 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
| ISBN | 9789848040706 |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
