সঙ্গীত, চলচ্চিত্র ও বিনোদন

চলচ্চিত্র পাঠ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳255

৳ 30015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45 স্টকে নেই

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৬৬
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৭

বিস্তারিত

এই গ্রন্থ লেখকের সমসাময়িক চলচ্চিত্র-ভাবনা ও গবেষণাকর্মের ফল। চলচ্চিত্র-উৎপাদকের শৈল্পিক বা বাণিজ্যিক অভিপ্রকাশ এবং তার প্রতি ভোক্তা-দর্শকের সহজাত সাড়া— এ দুই ব্যাপারই লেখকের কাছে গুরুত্বপূর্ণ একটি বিবেচনার বিষয়। ফলে চলচ্চিত্র শৈল্পিক ও জনপ্রিয় বিভাজনের বিষয় হয়ে থাকেনি তার কাছে; বরং তা ধরা দিয়েছে একটি বৃহত্তর সামাজিক-সাংস্কৃতিক প্রপঞ্চ হিসেবে।

চলচ্চিত্রে যেমন একই সঙ্গে প্রায় সব শিল্প-প্রকরণের সমাবেশ ঘটেছে, তেমনি নিরন্তর বিনোদনের খোরাক দিতে গিয়ে চলচ্চিত্র পুনরুৎপাদিত কিছু ভাবাদর্শের পরিবেশনা করে চলেছে। আবার চলচ্চিত্রই হয়ে উঠেছে জনসংস্কৃতি, উচ্চম্মন্য সংস্কৃতির বিপরীতে সাধারণ ক্ষমতাহীন জনতার সাংস্কৃতিক ক্ষমতায়নের অবলম্বন।

আঙ্গিক হিসেবে এর যেমন দার্শনিক উচ্চতা রয়েছে, তেমনি তার আধেয় সামাজিক প্রভাব রাখতে সক্ষম। চলচ্চিত্রকে নিয়মিতভাবে অধ্যয়ন- বিশ্লেষণ-পাঠ করা তাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লেখক নিয়মিতভাবে তা করেও থাকেন। লেখক এই গ্রন্থে যেমন চলচ্চিত্রের পাঠসম্পর্কিত তাত্ত্বিক আলোচনা করেছেন, বাংলাদেশে চলচ্চিত্র গবেষণার পর্যালোচনা হাজির করেছেন, তেমনি আমাদের নিজস্ব চলচ্চিত্র ভাষার অনুসন্ধান করেছেন। এছাড়া সমসাময়িক উল্লেখযোগ্য নয়টি চলচ্চিত্রের সমালোচনা পাওয়া যাবে এই গ্রন্থে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চলচ্চিত্র পাঠ
ইংরেজি নাম Cholocchitro Path
লেখক ফাহমিদুল হক
প্রকাশনী আদর্শ
বিষয় সঙ্গীত, চলচ্চিত্র ও বিনোদন
আইএসবিএন 9789849266013
পৃষ্ঠা সংখ্যা ১৬৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা166
ভাষাbangla
ISBN9789849266013
বান্ডিংhard cover
ফাহমিদুল হক

লেখক সম্পর্কে

ফাহমিদুল হক

১৯৭১ জন্ম রাজশাহীতে। চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক লেখক, গবেষক এবং ছোটগল্পকার। চলচ্চিত্র সংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ লেখকের কর্মপরিধির বিরাট অংশ জুড়ে রয়েছে। চলচ্চিত্র বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি চলচ্চিত্র নিয়ে কয়েকটি গ্রন্থ প্রণয়ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন। যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা যোগাযোগ-এর সম্পাদক তিনি।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 255

৳ 30015% ছাড়